8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের বাজারে বড় চমক দিতে চলেছে iQOO 15T! সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, তাদের নতুন flagship smartphone iQOO 15T আগামী ২০ মে লঞ্চ হবে। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে 200MP primary camera এবং বিশাল 8000 mAh battery। ইতিমধ্যেই এই ডিভাইসটি নিয়ে প্রযুক্তি মহলে জোর চর্চা শুরু হয়েছে। iQOO 15T তে ব্যবহার করা হতে পারে Qualcomm এর নতুন Snapdragon 8 Gen 4 processor। ফলে গেমিং, মাল্টিটাস্কিং ও এআই নির্ভর কাজের জন্য এই ফোনটি হাই পারফরম্যান্স অভিজ্ঞতা দিতে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এই ফোনে অ্যাডভান্স কুলিং সিস্টেমও থাকতে পারে, যার ফলে দীর্ঘক্ষণ ফোন ব্যাবহারের সময় ওভারহিটিং কম হবে ।

বিশেষজ্ঞদের মতে, পারফরম্যান্সের ক্ষেত্রেও এই ফোন হতে চলেছে অত্যন্ত শক্তিশালী। এই ডিভাইসটি ১২GB ও ১৬GB LPDDR5X Ultra RAM অপশনে আসতে পারে। স্টোরেজ ভ্যারিয়েন্ট হবে ২৫৬GB, ৫১২GB এবং ১TB UFS 4.1। ক্যামেরা বিভাগেও 200MP main sensor এর পাশাপাশি ultra wide এবং telephoto lens থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। low-light photography, 8K video recording এবং AI-enhanced image processing feature-ও থাকতে পারে এই নতুন ডিভাইসে। camera centric flagship segment-এ Samsung ও Xiaomi-র সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতেই এই কৌশল নিচ্ছে iQOO। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফোনটির 8000mAh battery। বর্তমানে flagship segment-এ এত শক্তিশালী ব্যাটারি খুব কম ফোনেই দেখা যায়। এই ডিভাইসটিতে fast charging support-ও থাকতে পারে। ফলে বিশাল ব্যাটারি হওয়ার কারণে দ্রুত চার্জ করা সম্ভব হবে।

ডিজাইনের দিক থেকেও iQOO 15T প্রিমিয়াম লুকে আসতে পারে বলে জানা যাচ্ছে। ফোনটিতে AMOLED display, high refresh rate এবং slim bezel design থাকতে পারে। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এ আই সফটওয়্যারও থাকতে পারে। এই স্মার্টফোন Android 16 ভিত্তিক OriginOS 6.0-এ চলবে। নিরাপত্তার জন্য এতে থাকবে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ধুলো ও জলের হাত থেকে সুরক্ষার জন্য ফোনটি IP68+IP69 রেটিং সহ আসবে। কানেক্টিভিটির ক্ষেত্রে মিলবে 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS, NFC এবং USB Type-C পোর্টের সুবিধা। এখনও এই সংস্থার তরফে দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও লিক হওয়া তথ্য দেখে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, iQOO 15T বাজারে ঝড় তুলবে। 

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

কলকাতা হাইকোর্টে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?