বাবা-শ্বশুর দুজনে জেতায় আহ্লাদে আটখানা বিএনপির ‘অগ্নিকন্যা’ নিপুন রায় চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তাঁর কাছে বিষয়টি ছিল শ্যাম রাখি নাকি কূল রাখির মত। বিএনপি বাবা-শ্বশুর দুজনকে বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। বিএনপির অগ্নিকন্যা নিপুন রায় চৌধুরী কিছু সময়ের জন্য চিন্তায় পড়েছিলেন কার হয়ে নামবেন প্রচারে। ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছিল শাঁখের করাতের মতো। বেশ চিন্তায় পড়েছিলেন বিএনপির সংখ্যালঘু নেত্রী। সেটাই বুঝে উঠতে পারছিলেন না। তবে মাথা ঠাণ্ডা করে দুইবেলায় দুজনের হয়ে দাপিয়ে প্রচার করেছেন। ফল প্রকাশের পরের নিপুন রায় চৌধুরীর মুখে ফুটেছে চওড়া হাসি। কারণ তাঁর কষ্ট স্বার্থক হয়েছে। বিএনপির সংখ্যালঘু প্রার্থী হিসেবে বাবা-শ্বশুর দুজনেই জিতেছেন।

চিনে নিন নিপুন রায় চৌধুরীর বাবা ও শ্বশুরকে 

নিতাই রায় চৌধুরী (বাবা)

মাগুরা-২ আসনে জয়ী হয়েছেন বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের বেয়াই। নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীকে লড়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬টি। তাঁর  প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ যিনি  পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট ।

নিতাই রায় চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরসাদের আমলে মন্ত্রী ছিলেন।   ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত তিনি  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন । ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরশাদ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।  

গয়েশ্বর চন্দ্র রায় (শ্বশুর)

ঢাকা–৩ আসন থেকে জয়ী হয়েছেন  বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ঢাকার কেরানীগঞ্জের স্থায়ী বাসিন্দা। কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৩ আসন।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট।  তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহীনুর ইসলামকে হারিয়েছেন। তিনি পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।  

 

 

 

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!