এই মুহূর্তে

তরুণীর সঙ্গে ঘর বাঁধতে স্বামী-সন্তানকে পরিত্যাগ বীরভূমের গৃহবধূর, ডিভোর্স চেয়ে রামপুরহাট আদালতে

নিজস্ব প্রতিনিধি: চার বছরের দাম্পত্য জীবন ও তিন বছরের পুত্রসন্তানকে রেখে নিজের পরিচয় ও পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে নতুন জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন বীরভূম জেলার এক যুবতী। শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন ইন্দ্রানী দালাল। ইন্দ্রানীর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি দু’টিই বীরভূমের মাড়গ্রাম থানার বসোয়া গ্রামে। কিছুদিন আগেই তিনি সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।

বর্তমানে তিনি বিহারের ১৯ বছরের তরুণী প্রীতি কুমারীর সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার আদালতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের আবেদন জমা দেন ইন্দ্রানী। তাঁর দাবি, ছোটবেলা থেকেই তিনি সমকামী এবং নিজের অনুভূতি লুকিয়ে বড় হতে হয়েছে। চার বছর আগে, মাত্র আঠারো বছর বয়সে, নদিয়া জেলার এক নাবালিকার সঙ্গে একসঙ্গে থাকার উদ্দেশ্যে আমেদাবাদে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে। নাবালিকা হওয়ার কারণে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

আরও পড়ুন: তেলেঙ্গনা পুরভোটে কংগ্রেস ঝড়, উড়ে গেল বিজেপি

এরপর পরিবারের চাপে গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ইন্দ্রানীর। দাম্পত্য জীবনে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। তবে প্রায় দু’বছর আগে সমাজমাধ্যমে বিহারের প্রীতি কুমারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। কথাবার্তার মধ্য দিয়েই সেই পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। দু’দিন আগে প্রীতি ইন্দ্রানীর গ্রামে আসেন, এরপরই দু’জনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ইন্দ্রানী ঘর ছাড়েন। বর্তমানে দুই তরুণীই পরিবারের বাইরে অজ্ঞাত স্থানে রয়েছেন। তাঁদের বক্তব্য, সমাজে নিজেদের মতো করে বাঁচার অধিকারকে স্বীকৃতি দেওয়াই তাঁদের লক্ষ্য।

Published by:

Share Link:

More Releted News:

হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ