তেলেঙ্গনা পুরভোটে কংগ্রেস ঝড়, উড়ে গেল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলে অবশেষে বড় সাফল্যের মুখ দেখল কংগ্রেস। তেলঙ্গনার পুরসভা ও পুরনিগম নির্বাচনে বিপুল জয়ের পথে এগিয়ে রাজ্যের শাসক দল নতুন করে রাজনৈতিক শক্তি প্রদর্শন করল। শেষ পাওয়া খবর অনুযায়ী, তেলঙ্গনার ১১৬টি পুরসভা ও ৭টি পুরনিগম মিলিয়ে ৯০০-রও বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিআরএস এগিয়ে রয়েছে ৫২৪টি আসনে। অন্যদিকে, বিজেপি মাত্র ১৭৪টি আসনে জয় পেয়েছে। ১৬৯টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।

গত ১১ ফেব্রুয়ারি তেলেঙ্গনায় পুরভোেট অনুষ্ঠিত হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাজ্যের ১২৩টি গণনাকেন্দ্রে ভোটগণনা শুরু হয়। এবার ইভিএম নয়, ব্যালট পেপারে ভোেট হওয়ায় গণনার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৩৫ লক্ষ টাকার মাস্টারপ্ল্যানে পর্যটন মানচিত্রের এবার নতুন ঠিকানা মেদিনীপুর, বড় উদ্যোগ প্রশাসনের

ভোটগণনা শুরু হওয়ার আগেই দলবদল রুখতে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের জয়ী ও সম্ভাব্য জয়ী প্রার্থীদের গোপন স্থানে রেখে নজরদারি শুরু করে। এর মধ্যেই কংগ্রেস অন্তত ২৭টি পরসভায় নিরঙ্কশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। বিআরএস দখল করেছে ৪টি পুরসভা।

নির্বাচন পরবর্তী কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটায় জয়ী কাউন্সিলর ও পুর প্রতিনিধিদের শপথগ্রহণ হবে। তার পরেই বিশেষ বৈঠক ডেকে সাতটি পুরনিগমের মেয়র এবং পুরসভাগুলির চেয়ারম্যান নির্বাচন করা হবে। কয়েক দিন আগেই মহারাষ্ট্রের পুরভোটে ব্যর্থতার মুখে পড়েছিল কংগ্রেস ও তাদের শরিকরা। সেই হতাশা কাটিয়ে নিজেদের শাসিত রাজ্য তেলঙ্গনা-তেই বড় জয় পেল তারা। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসা কংগ্রেস সরকারের জনপ্রিয়তা যে এখনও অটুট, এই পুরভোটের ফল তারই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডি-র নেতৃত্বে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক ভিত যে আরও মজবুত হয়েছে, তা এই ফলাফলে পরিষ্কার।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা