মেলেনি বকেয়া DA, রাজ্যের মুখ্যসচিব–অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মহার্ঘভাতা বা ডিএ নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এই ডিএ মামলায় একাধিক নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দ্রুত মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এই বিষয়ে গত ৫ ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশের একসপ্তাহ পরেও বকেয়া ডিএ মেলেনি। তাই এবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননরা নোটিস দিলেন ডিএ মামলাকারীরা। শুক্রবার এই নোটিস দেওয়া হয়েছে। এই নিয়ে এখন জোর আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, পুরনো বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। তাই রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা শুরু হয় ডিএ পাওয়ার আশায়। অনেকদিন মামলা চলার পরে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দ্রুত মেটাতে হবে রাজ্য সরকারকে। বাকি ৭৫ শতাংশ কখন, কেমন করে মেটাতে হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশেই একটি কমিটি করে দেওয়া হয়েছিল। তবে রাজ্য বাজেট যেদিন ঘোষণা করা হয় সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সুপ্রিম কোর্টের কপি হাতে এলে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলার রায়ে রাজ্য সরকারকে তা প্রদানের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেয়। যা অনেকের কাছে এখনও স্পষ্ট নয়। তাই নিজেদের মনের ধোঁয়াশা দূর করতে সরকারি কর্মচারী সংগঠনের নেতৃত্বের দিকে প্রশ্ন তুলে দেওয়া হয়। ডিএ মামলার মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, ‘ডিএ পাওয়া নিয়ে প্রত্যেকদিন এত ফোন আসছে, যে জবাব দিতে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। নানা ক্ষেত্রে আমাদের একই প্রশ্নের উত্তর একাধিকবার দিতে হচ্ছে। কখনও আবার এমন সব প্রশ্ন আসছে, যার কোনও বাস্তব ভিত্তি নেই।’‌

এছাড়া সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, মহার্ঘ ভাতা (ডিএ) কোনও অনুদান বা সরকারের ইচ্ছাধীন ভাতা নয়, বরং এটি কর্মচারীদের আইনসম্মত অধিকার। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ ছিল, তার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে এখনই। বাকি ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলে সর্বোচ্চ আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি তৈরি হবে। বকেয়া কী ভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের