কলম্বোয় মহারণ! খেলবেন অভিষেক? কেমন হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দেশের মধ্যে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আজ কলম্বোতে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আজ হাইভোল্টেজ রবিবার। গোটা বিশ্বের নজর থাকবে কলম্বোর দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান এবং উত্তেজনাপূর্ণ ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায়। এই খেলা নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। তবে চোটের সমস্যা ভারতীয় শিবিরকে বেশ চাপে ফেলেছে। কারণ অসুস্থতার কারণে ভারতের দাপুটে ব্যাটসম্যান অভিষেক শর্মার খেলা অনিশ্চিত। খুব ভেবেচিন্তেই ময়দানে নামতে হবে সূর্যদের।

চিরপ্রতিদ্বন্দী দেশ পাকিস্তানকে দুরমুশ করাই একমাত্র লক্ষ থাকবে টিম ইন্ডিয়ার। শনিবার পাক অধিনায়ক সলমন জানিয়েছিলেন, তিনি চান রবিবার অভিষেক খেলুন। অভিষেকের খেলা নিয়ে সূর্যকে প্রশ্ন করতেই ভারত অধিনায়ক জবাব দেন “পাকিস্তান যদি চায় অভিষেক খেলুক তা হলে খেলিয়ে দেব। চিন্তা কিসের।”  যদি অভিষেক না খেলেন তাহলে কেমন হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ দেখে নিন এক নজরে…

ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক  পাণ্ডে, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, অভিষেক শর্মা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ , ওয়াশিংটন সুন্দর। 

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে চার গুণ দামে, হোটেলে জায়গা নেই

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আলি আগা ( অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক, ফখর জামান, নাসিম শাহ, সালমান মির্জা, খাজা নাফা।

এবারের বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। গত বারের চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। এটাই বিশ্বকাপে প্রথম ভারত-পাক ম্যাচ যেখানে ভারতের অধিনায়ক হিসেবে রয়েছেন সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। বাংলাদেশকে বাদ দেওয়ার কারণে প্রথমে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। তবে চাপে পড়ে সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছে। তাই এই লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। দুই দলেরই ফলাফল ভালো কারণ প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছে ভারত এবং পাকিস্তান। তবে আজকের খেলায় কাঁটা হতে পারে বৃষ্টি। কারণ শ্রীলঙ্কার মাথার উপর রয়েছে নিম্নচাপ। যদি খেলা ভেস্তে  যায় তাহলে দুই দলই এক পয়েন্ট করে পাবে ও পৌঁছে যাবে সুপার ৮-এ। যদি খেলা জয় জয়ী দল সরাসরি পৌঁছে যাবে সুপার ৮-এ। অন্য দলকে নতুন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড দারুন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে, দুটি দেশ এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে। ভারত ছয়টি ম্যাচ জিতেছে, যেখানে পাকিস্তান মাত্র একটিতে জিতেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। সামগ্রিকভাবে, ভারত এবং পাকিস্তান টি-টোয়েন্টিতে ১৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত ১৩টি ম্যাচ জিতেছে, যেখানে পাকিস্তান তিনটিতে জিতেছে। একটি ম্যাচ টাই হয়েছে। 

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…