চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভাই’ তারেক রহমানকে ফুল-মিষ্টি পাঠালেন মমতা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক  জয় পেয়েছে বিএনপির। প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে আগেই শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্বোধন করেছিলেন ভাই বলে। এবার  ভাই  তারেককে  ফুল ও মিষ্টি পাঠিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  শনিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মমতার পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম।  

বাংলাদেশে বহু বছর পর ক্ষমতায় ফিরেছে বিএনপি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। বাংলাদেশে বইছে পরিবর্তনের ঝড়। তারেক রহমান দুটি আসন থেকেই জয়ী হয়েছেন। তাঁর এই সাফল্য গোটা বিশ্ব থেকেই আসছে শুভেচ্ছা বার্তা।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খালেদা পুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন।  শুভেচ্ছা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”   

আরও পড়ুন: বাংলাদেশে বিপুল জয়ের জন্য ‘তারেকভাইকে’ শুভেচ্ছা মমতার

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয়ী হলেও রাজধানীর এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েন তারেক। তবে প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে জয় পেয়েছেন ৪৩৯৯ ভোটে। বগুড়া-৬ আসনে ১১৬টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।  রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের তথ্য জানাচ্ছে, এ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে  খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।    

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ