নাইজেরিয়ার তিন গ্রামে বন্দুকবাজদের অতর্কিত হামলা! চলল গুলি, কাটা হল গলা, নিহত ৩২

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফের ভয়ানক ঘটনা নাইজেরিয়ায় । উত্তর-পশ্চিমে তিনটি গ্রামে মোটরসাইকেলে আসা বন্দুকবাজের অতর্কিতে হামলা মৃত্যু হয়েছে প্রায় ৩২ জনের। গোটা এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।  

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,  নাইজার অঙ্গরাজ্যে সশস্ত্র ব্যক্তিরা গুলি করে, গলা কেটে এই হত্যালীলা চালিয়েছে। তাছাড়াও   হামলাকারীরা গ্রামের বাড়িঘরে আগুন দিয়েছে। এখানেই শেষ নয় বহু   মানুষকে অপহরণ করেছে বলেও জানা গিয়েছে।  শনিবার ভোরে হামলার ঘটনা ঘটেছে।  এসব হামলা হয়েছে।  চলতি মাসের শুরুতে একই ধরনের হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন:   হস্টেল বাথরুমে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার! আত্মহত্যা নাকি অন্য কিছু? 

সূত্রের খবর,  বহু বছর ধরে ‘দস্যু’ নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্রগুলো নাইজেরিয়ায় হামলা ও অপহরণের ঘটনা ঘটাচ্ছে।   সম্প্রতি দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে  অতর্কিতে হামলা ও খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শনিবার ভোরের দিকে  হামলাকারীরা সর্বশেষ তুঙ্গা-মাকেরি গ্রামে হানা দেয়। নাইজার অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন নিশ্চিত করেছেন যে তুঙ্গা-মাকেরিতে ছয়জন নিহত হয়েছে।  তিনি জানিয়েছেন,  কতজনকে অপহরণ করা হয়েছে সেই সংখ্যা এখনো নিশ্চিত  করা যায়নি।   হামলার শিকার আরেক গ্রাম কনকোসোতেই বেশিরভাগ হত্যার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সব বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চারজন মহিলাকে অপহরণ করা হয়েছে।  তিনটি গ্রাম মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় ৩২ জন। আশেপাশের অন্যান্য গ্রামে সম্ভাব্য হামলার  তথ্য স্পষ্ট নয় এবং  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।    

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই