রাজস্থানের বিরুদ্ধে নতুন রেকর্ড স্পর্শ করলেন ধোনি

একের পর এক রেকর্ড গড়েই চলেছেন মহেন্দ্র সিং ধোনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক রেকর্ড গড়েই চলেছেন মহেন্দ্র সিং ধোনি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। রাজস্থান রয়্যালের বিরুদ্ধে নয়া নজির তৈরি করলেন মাহি। আইপিএলের ইতিহাসে প্রথম কোনও অধিনায়ক হিসেবে ২০০ তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি। যেই রেকর্ড কারও নেই।

এই নিয়ে টুর্নামেন্টের ১২তম মরশুমে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। যার মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। চলতি মরশুমে ইতিমধ্যেই প্লে-অফে প্রবেশ করে ফেলেছে তারা। এবার দেখার বিষয় হল সুপার কিংস ফের একবার চ্যাম্পিয়ন হতে পারে কিনা।

এর আগে আইপিএলে ১৯৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। তার মধ্যে ১১৯টি ম্যাচে জয়ের মুখ দেখেছে তাঁর দল। আর ৭৯টি ম্যাচে হারতে হয়েছে ধোনি বাহিনীকে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া শুরু করেছিলেন মাহি। তবে মাঝে দু’বছর নির্বাসিত ছিল সিএসকে। সেই সময় একটিন মরশুমে রাইজিং পুনে সুপারজায়ান্টকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।  

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস