তারেকের শপথে মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে? ইউনূসের উপদেষ্টার জবাবে ধোঁয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তারেক রহমানের শপথগ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই খবরই সকাল থেকে একাধিক সূত্রে জানা গিয়েছিল। শুধু মোদি নয় সার্কভুক্ত দেশের একাধিক বিদেশমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছেন যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।  বিশেষ এই অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানানো নিয়ে তিনি বিশেষ কিছু জানেন না। 

রবিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে  আইন উপদেষ্টা বলেন, আজ  তাঁদের বিদায়ী বৈঠক ছিল। তিনি যান,  বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধু তাঁরা নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করেছেন।  তাছাড়া শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পর্কে সবাইকে  জানানো  হয়েছে। আইন উপদেষ্টা আরও জানান,  “মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠান হবে।  খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার  শপথ পড়াবেন। বিএনপি থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা বা ১২টার দিকে সেখানে সংসদীয় দলের  নেতা নির্বাচন করা হবে। তারপরেই ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন,” এ সম্পর্কে তাঁর জানা নেই। শুধু আজকে  শুনেছি   এখনও পর্যন্ত  বিদেশ  মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর  বিদেশমন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে  জানি না।” 

আরও পড়ুন: ক্ষমতা দখলের স্বপ্ন ভেঙে খানখান, এবার ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত জামায়াতের

জানা গিয়েছিল,  নবনির্বাচিত সরকারের শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ১৩টি দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বতী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেই তালিকায় রয়েছে ভারত, চিন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।  

 

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর ঘনিষ্ঠ

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়