ভাগ্নির বিয়ে ভাঙতে হবু জামাইয়ের স্কুটিতে রিভলভার, গ্রেফতার মামা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্যালেন্টাইন্স ডে-তে আইনি মতে চার হাত এক করার স্বপ্ন দেখছিল এক প্রেমিক যুগল। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই নেমে আসে বিপত্তি। বর্ধমান শহরের গোলাপবাগ এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা যুবকের স্কুটার থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গেই পুলিশ ওই যুবককে আটক করে এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ।

ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায়, ওই তরুণী চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার তাঁর দ্বিতীয়পত্রের পরীক্ষা শেষ হওয়ার পরেই প্রেমিকের সঙ্গে বিয়ের পরিকল্পনা চূড়ান্ত হয়। শনিবার তাঁর কোনও পরীক্ষা না থাকায় ভ্যালেন্টাইন্স ডে-তেই রেজিস্ট্রি অফিসে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। অন্যদিকে, যুবক বর্তমানে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। দুই পরিবারের সম্মতি না থাকলেও আইনি পথে বিয়ে করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যুগল।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবিতে জীবনের প্রথম প্লেব্যাক করলেন চঞ্চল চৌধুরী

ঠিক সেই সময়েই পুলিশের কাছে একটি অজ্ঞাত পরিচয়ের ফোন আসে। জানানো হয়, শহরের একটি স্কুটারে আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে। সেই খবরের ভিত্তিতে নজরদারি শুরু করে পুলিশ। রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হবু বরের স্কুটারে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি রিভলভার। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক যুগল দু’জনেই দাবি করেন, ওই আগ্নেয়াস্ত্র সম্পর্কে তাঁদের কোনও ধারণা নেই। তাঁরা শুধুমাত্র বিয়ে রেজিস্ট্রি করতেই সেখানে এসেছিলেন।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশের সন্দেহ আরও গভীর হয়। তদন্তকারীদের মনে হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ওই আগ্নেয়াস্ত্র স্কুটারে রেখে যুগলকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। প্রশ্ন উঠতে থাকে-কারা এই চক্রান্ত করল এবং কেন? কোথা থেকেই বা এল এই আগ্নেয়াস্ত্র?

তদন্তের সূত্র ধরে নজর যায় তরুণীর পরিবারের দিকে। জানা যায়, তাঁর মামা শ্রীকান্ত দাস (৫০) এই বিয়ের ঘোর বিরোধী ছিলেন। পুলিশের দাবি, সেই কারণেই তিনি এই ষড়যন্ত্রে জড়িত। শনিবার রাতে প্রেমিক যুগলকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হলেও, পরিকল্পনা অনুযায়ী বিয়ে আর করা হয়নি। বর্তমানে শ্রীকান্ত দাসকে হেফাজতে নিয়ে ঘটনার সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান