শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবিতে জীবনের প্রথম প্লেব্যাক করলেন চঞ্চল চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বিশিষ্ট নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসুর পরিচালনায় নির্মিত নতুন বাংলা ছবি শেকড়-এ একেবারে নতুন রূপে ধরা দিচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শুধু অভিনয়ই নয়, এই ছবির দু’টি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। এর মাধ্যমে এই প্রথমবার প্লেব্যাক গায়ক হিসেবে টালিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন চঞ্চল।

ছবির জন্য তিনি নতুন করে গেয়েছেন দুটি বাউল গান। একটি বিজয় সরকারের লেখা ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’ এবং অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ ব্যানার্জি। প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন সম্প্রতি ফেসবুকে স্টুডিওতে গান রেকর্ডিংয়ের সময়ের কয়েকটি ছবি প্রকাশ করেছে।

আরও পড়ুন: তৃণমূলের সমর্থনে ভিডিয়ো পোস্ট সুদীপ্তার, রাজনীতিতে পা রাখার ইঙ্গিত?

প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ‘শেকড়’ একটি গভীর প্রেম ও মানবিক সম্পর্কের গল্প। বর্তমানে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে এবং এই ছবির মাধ্যমেই প্লেব্যাক শিল্পী হিসেবে টালিউডে পা রাখছেন চঞ্চল চৌধুরী।

ছবির কাহিনি নির্মিত হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর দুটি গল্প অবলম্বনে, তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। বাবা-ছেলের সম্পর্কই এই ছবির মূল উপজীব্য। ছেলের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল, আর বাবার ভূমিকায় রয়েছেন লোকনাথ দে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সীমা বিশ্বাস-কে। পাশাপাশি অভিনয় করেছেন ঋদ্ধি সেন, অনুজয় চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, জয়তী চক্রবর্তী, অনসূয়া মজুমদার ও অম্বরীশ ভট্টাচার্য।

আরও চমক হিসেবে ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের দুই রাজনীতিক কুণাল ঘোষ ও নারায়ণ গোস্বামী-কে। এই ছবির মাধ্যমে প্রথমবার ব্রাত্য বসুর সঙ্গে কাজ করেছেন চঞ্চল চৌধুরী। ছবিটি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর চরিত্রের নাম ইন্দ্র, যিনি একটি কারখানায় কাজ করেন এবং স্মৃতিভ্রংশে আক্রান্ত বাবার সঙ্গে তাঁর গভীর আবেগের সম্পর্কই ছবির কেন্দ্রবিন্দু। ফিরদৌসল হাসানের প্রযোজনায় নির্মিত ‘শেকড’ চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে দুষ্কর্ম, বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের