বিশ্বকাপেই ৭০০ উইকেটের মাইলফলক, নজির গড়লেন রশিদ খান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আফগান লেগ স্পিনার রশিদ খান টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৯৬ উইকেট নিয়ে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন তিনি। টুর্নামেন্টে ধারাবাহিক ভালো বোলিং করে ধীরে ধীরে এগোচ্ছিলেন ৭০০ উইকেটের ঐতিহাসিক মাইলফলকের দিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি উইকেট নিয়ে তিনি এই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে যান।

অবশেষে বহু প্রতীক্ষিত সেই সাফল্য আসে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ম্যাচে। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে নাটকীয়ভাবে ইতিহাস গড়েন তিনি। ওই বলে ইউএই-র টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান সুইপ শট খেলতে যান। কিন্তু শট খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন এবং হিট উইকেট হয়ে আউট হন। এই উইকেটই রশিদ খানকে পৌঁছে দেয় স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের ঐতিহাসিক মাইলফলকে।

এর মাধ্যমে তিনি বিশ্বের প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়লেন। এই সাফল্য শুধু আফগানিস্তান ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও উইকেট নেওয়ার তালিকায় শীর্ষস্থান দখল করে আছেন তিনি। এখন পর্যন্ত ১১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১৯২টি উইকেট শিকার করেছেন রশিদ। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স, নিখুঁত লাইন-লেংথ এবং বৈচিত্র্যময় লেগ স্পিন বোলিং তাঁকে আধুনিক ক্রিকেটের অন্যতম সফল স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন