Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুরুলিয়া নয়, দোলে ঘুরে আসুন লাল রঙের গ্রাম শিউলিবোনাতে, কীভাবে যাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্ত মানেই রঙের উৎসব, আর সেই উৎসব যদি হয় প্রকৃতির কোলে-তবে তার ঠিকানা হতে পারে বাঁকুড়ার শিউলিবোনা। পাহাড়, বন, আদিবাসী সংস্কৃতি আর লাল পলাশের সমারোহ-সব মিলিয়ে এই গ্রাম যেন একখণ্ড জীবন্ত ছবি। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সঙ্গে দু’দিন কাটাতে চাইলে, এই বসন্তে শিউলিবোনাই হতে পারে আপনার সেরা গন্তব্য।

শিউলিবোনা গ্রামটি ঘিরে রয়েছে সবুজে ঢাকা পাহাড় ও বনানী। বসন্ত এলেই চারপাশে ফুটে ওঠে অসংখ্য পলাশ ফুল, যা পুরো এলাকাকে লাল-কমলা রঙে ভরিয়ে তোলে। এখানকার আদিবাসী গ্রামগুলো আলাদা আকর্ষণ-ভেষজ রঙে আঁকা দেওয়ালচিত্র যেন চোখের সামনে প্রাগৈতিহাসিক সময়কে ফিরিয়ে আনে। গ্রামজীবনের সরলতা আর সংস্কৃতির উষ্ণতা পর্যটকদের মন ছুঁয়ে যায় সহজেই।

আরও পড়ুন: পাখিদের মেলা দেখতে এবার অন্য ঠিকানায়, রইল কলকাতার একদম কাছে ৩টি সেরা লোকেশন

শিউলিবোনা থেকে অল্প দূরেই রয়েছে শুশুনিয়া পাহাড়। পাহাড়প্রেমীদের জন্য এখানে রয়েছে ট্রেকিংয়ের সুযোগ, পাশাপাশি ছোট ছোট মন্দির ঘোরার আনন্দও। থাকার জন্য শুশুনিয়া এলাকায় রয়েছে একাধিক বিকল্প-মরুতবাহা ইকোপার্ক, যুব আবাস থেকে শুরু করে সাধারণ রাত্রিবাস, যেখানে ৩০০ টাকা থেকেই থাকার ব্যবস্থা মিলতে পারে।

যাতায়াতও সহজ। কলকাতা থেকে সরাসরি ট্রেনে পৌঁছন বাঁকুড়া স্টেশন। সেখান থেকে বাস বা গাড়িতে ছাতনা হয়ে শুশুনিয়া। দু’দিন থাকলেই ঘুরে দেখা যাবে পাহাড়, ঝরনা, শিউলিবোনা, ভরতপুর-সবকিছু। প্রকৃতি, আদিবাসী সংস্কৃতি, ভেষজ উদ্ভিদ আর বসন্তের লাল পলাশ-সব মিলিয়ে বাঁকুড়ার এই কোণাটি সত্যিই অনন্য। পলাশে ঢাকা বসন্ত দেখতে চাইলে, এখনই সময়-চলুন শিউলিবোনায়।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি