টেলি-জালিয়াতি চক্রের পর্দাফাঁস! পুলিশের জালে ২ প্রতারক, বাজেয়াপ্ত সিমবক্স

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘টেলিকম গেটওয়ে’ বড়সড় পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকরা। ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সিমবক্স, একটি ল্যাপটপ, ৯টি রাউটার, ১৭টি মোবাইল ফোন, ২৫০টি সিম কার্ড, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম, এবং কিছু মালয়েশিয়ান মুদ্রা। ধৃতরা মহম্মদ আমজাদ ও আবীর শেখ।

জানা গিয়েছে, আমহার্স্ট স্ট্রিটের পাটোয়ারি বাগান লেনের একটি বাড়িতে বসেই চলত প্রতারণা। আন্তর্জাতিক কলকে লোকাল করে মানুষের সঙ্গে প্রতারণা করত প্রতারকরা। বেআইনিভাবে প্রতারণার জাল বিছিয়েছিল তাঁরা। গোপনে খবর পেয়ে আমহার্স্ট স্ট্রিটের পাটোয়ারি বাগান লেনের ওই বাড়িতে অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। সেখানে তাঁরা দেখেন, আন্তর্জাতিক ভিওআইপি কল-কে লোকাল কলে করে প্রতারণার কাজ চলছে। অর্থাৎ ‘টেলিকম গেটওয়ে’ ব্যবহার করত প্রতারকরা। ৩ কোটির বেশি টাকার জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু হয়। সিবিআই অফিসার সেজে তথাকথিত অবৈধ পার্সেল পাচারের অভিযোগ এনে, গ্রেফতারির ভয় দেখিয়ে, জাল নথিপত্র পেশ করে বিপুল পরিমাণে টাকা আদায় করার অভিযওগ ওঠে। এই মামলার সূত্র ধরেই অভিযান চলে।

তদন্তে দেখা যায়, ফোনগুলো সাধারণ মোবাইল নয়, করা হয়েছে ‘সিম বক্স’ থেকে। কী এই সিমবক্স? একটি বিশেষ যন্ত্র। এটি এমন এক যন্ত্র,যেখানে একত্রে একাধিক সিম কার্ড বসিয়ে আন্তর্জাতিক কল-কে সাধারণ লোকাল কলে রূপান্তরীত করা হয়। এরজেরে আসলে মূল উৎসকে লুকিয়ে ফেলা হয়। কলকাতার বাগুইআটি, রাজাবাজার ও এসপ্ল্যানেড এলাকায় এই ধরনের সিম বক্স নেটওয়ার্ক চালাত আবির শেখ নামে এক ব্যক্তি। ব্যবহার করত ভার্চুয়াল নম্বর ও বাংলাদেশের ভিপিএন। এই ক্ষেত্রে মালয়েশিয়া-যোগও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই চক্রের পাণ্ডা ত্রিপুরার বাসিন্দা বিপ্লব হোসেন। সঙ্গে চুং ওয়েই কিয়াত নামে এক মালয়েশিয়ার নাগরিক। চিকিৎসা সংক্রান্তচভিসা নিয়ে ভারতে আসত সে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ