চোখের পলকে লুঠ কালী মা’য়ের গহনাসহ ক্যাশ বাক্স, সিসিটিভি ফুটেজে চোরের কীর্তি দেখে থ স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দিরে চুরির খবর প্রায়শই শোনা যায়। পাপে ভয় না করেই কালীমন্দির থেকে রাতের অন্ধকারে দেবীর সোনার গয়না সহ ক্যাশ বাক্স ফাঁকা করে পালাল চোরেরা। সিসিটিভি বসিয়েও রক্ষা করা গেল না মন্দিরের সম্পত্তি। তবে চুরির সময় চোরেরা যেভাবে সবকিছু লুঠ করেছে তা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সেটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছরে। চোরদের সাহস দেখে স্তম্ভিত এলাকার মানুষ।

জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনির সর্বজনীন কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। চোখের আড়ালেই কালীমায়ের সমস্ত গহনা ও ক্যাশ বাক্স ফাঁকা হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এক দল দুষ্কৃতী গভীর রাতে মন্দিরের মূল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারপর একে একে দেবীর সোনার গয়না গা থেকে খুলে নেয় এবং ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। প্রতিদিনের মত সকালে মন্দির খুলতেই চুরির বিষয়টি সকলের নজরে আসে। চাঞ্চল্যকর এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।.

 জানা জানি হতেই খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের দল।  মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে  দেখে পুলিশ। সেখানেই সন্দেহজনক কয়েকজনের গতিবিধি লক্ষ্য করা যায়। সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ফুটেজের সূত্র ধরে  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাথা মুখ ঢেকে দেখা যায় যায় এক ব্যক্তিকে সবকিছু মন্দির থেকে বের করে নিতে। 

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

প্রয়াত নন্দলাল বসুর নাতি

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়