চিনে বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু কমপক্ষে ১২ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের জিয়াংইয়াংয়ে একটি বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। চিনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে আচমকাই বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের তীব্রতা ছিল অত্যন্ত বেশি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের অভিঘাতে আশপাশের অন্তত ৫০ বর্গমিটার এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আশপাশের কয়েকটি ঘরবাড়ি ও স্থাপনাতেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন: সিউড়িতে ভিন রাজ্যের ৩ ব্যক্তি সার্ভে করতে এসে আটক পুলিশের হাতে

বিশেষ করে চিনে উৎসব মানেই আতশবাজি আর পটকার রোশনাই। এটা সে দেশের বহুদিনের সংস্কৃতি। বিশেষ করে চন্দ্র নববর্ষ এলেই দেশজুড়ে উৎসবের আমেজে মেতে ওঠেন সাধারণ মানুষ। যদিও এবছর চন্দ্র নববর্ষ মঙ্গলবার পালিত হয়েছে, তবু এখনও সরকারি ছুটির আবহে উৎসব চলছে নানা প্রান্তে। তবে সাম্প্রতিক বছরগুলিতে পরিবেশ ও নিরাপত্তার কথা মাথায় রেখে রাজধানী বেইজিং-সহ একাধিক শহরে আতশবাজি ও পটকা ফোটানোর উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। কিন্তু ছোট শহর ও গ্রামীণ এলাকায় সেই নিষেধাজ্ঞা তুলনামূলকভাবে শিথিল। ফলে ছুটির বেশ কয়েক দিন ধরে সেখানে পটকার শব্দ আর তথাকথিত ‘মিসাইল’ আতশবাজির বিস্ফোরণে মুখর থাকে চারপাশ।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে স্থানীয় প্রশাসনের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার দুপুর প্রায় ২টার দিকে ঝেংজি শহরের একটি আতশবাজির দোকানে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত দোকানের ভিতরে মজুত রাখা আতশবাজি ও পটকায় ছড়িয়ে পড়ায় ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের কাজ চলে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও আহতের সঠিক সংখ্যা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থল ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি