সিউড়িতে ভিন রাজ্যের ৩ ব্যক্তি সার্ভে করতে এসে আটক পুলিশের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের সিউড়ির রেল স্টেশন লাগোয়া ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি সার্ভে করতে আসেন ৩ ব্যক্তি। তাঁরা কেন সার্ভে করছেন? কোথা থেকে এসেছেন? স্থানীয়দের প্রশ্নের উত্তর তারা সঠিক ভাবে দিতে না পারায় স্থানীয়রা তাঁদের আটকে রাখে। স্থানীয় তৃনমুল নেতা এসে তাঁদের সাথে কথা বলে ,সঠিক উত্তর না মেলায় তাদের মোবাইল কেড়ে রেখে সিউড়ি থানার(Siuri P.S.) পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায় পরিচয় যাচাই এর জন্য। স্থানীয়দের অভিযোগ তারা বাড়ি বাড়ি এসে কখন রেলের লোক ,কখনও রেলের শ্রমিক ইউনিয়নের লোক , কখনও আয়ুষ্মান ভারতের লোক বলে পরিচয় দিচ্ছিলেন। তাঁরা স্থানীয়দের আধার কার্ড নম্বর সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ।

এই ঘটনাটি কেন্দ্র করে সিউড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষের বক্তব্য এই তিনজন ব্যক্তি রেলের পক্ষ থেকে এসেছে দাবী করে বাড়ি বাড়ি ঢুকে সকলের ভোটার কার্ড আধার কার্ডের তথ্য সংগ্রহ করছিলেন। এই বিষয়টি দেখে তাঁদের সন্দেহ হয়। স্থানীয় কাউন্সিলরকে তাঁরা খবর দেন। স্থানীয় কাউন্সিলর এসে দাবি করেন তিনি যখন ওই বহিরাগত তিন ব্যক্তিকে জিজ্ঞাসা বাদ করেছেন তাঁরা সঠিক উত্তর দিতে পারেন নি। এরপর স্থানীয় কাউন্সিলর স্থানীয় থানায় বিষয়টি জানান। পুলিশ এসে ওই তিন ব্যক্তিকে থানায় নিয়ে যায়। তাড়াতাড়ি করেন কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের সহযোগিতা নিয়ে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যারা রেলের গুদামে কাজ করেন সেইসব শ্রমিকদের বিশেষ সুবিধা যেটি কেন্দ্র সরকারের রয়েছে তা তারা পাচ্ছেন কিনা সেই তথ্য যাচাই করতেই তাঁরা আসানসোলে ওই বাড়িগুলিতে এসেছিলেন। কিন্তু স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাজে বাধা দেন।

এরপর পুলিশে খবর দিয়ে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তাঁরা সার্ভে করার কাজে বাধা পেয়ে বাধ্য হন থানায় যেতে। স্থানীয় কাউন্সিলর পাল্টা অভিযোগ করেন, কিছুদিন আগেই ওই এলাকায় সোনা পরিষ্কার করে দেওয়ার নামে সোনার অলংকার নিয়ে পালিয়ে গেছেন প্রতারকরা। প্রতিনিয়ত প্রতারকরা ওইসব এলাকায় এসে নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে। সাধারণ মানুষের ভোটার কার্ড ও আধার কার্ডের তথ্য সংগ্রহ করে নানা ধরনের প্রতারণার ঘটনা ঘটছে। এই তিন বহিরাগত আগন্তুক তাঁরা যদি প্রকৃত ভারত সরকারের অনুমোদিত ব্যক্তি হন পুলিশ তা যাচাই করুক। বৈধ তাদের অনুমতি থাকলে তাঁরা এলাকায় অবশ্যই সার্ভে করতে পারবেন ।তাতে তৃণমূলের কোনো আপত্তি নেই। কিন্তু যদি ওই তিন বহিরাগতর কাছে বৈধ কাজপত্র না থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিন বহিরাগতদের কাছ থেকে বৈধ কাগজপত্র খতিয়ে দেখে এবং তাঁরা যে ফর্ম ফিলাপ করছিলেন, তাঁর সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ওই তিন ব্যক্তিকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। পরে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়। এই ঘটনাটি কেন্দ্র করে ওই এলাকায় বুধবার চঞ্চল সৃষ্টি হয়।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন