ডাইনি অপবাদে নারকীয় কাণ্ড, ২ মাসের শিশু সহ মহিলাকে পুড়িয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খণ্ডের চাইবাসায় জেলায় কুসংস্কারের জেরে ঘটল নৃশংস হত্যাকাণ্ড। ডাইনি অপবাদ তুলে ৩২ বছর বয়সি জ্যোতি সিন্ধু এবং তাঁর কোলে থাকা দু’মাসের শিশু পুত্রকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী কোলহান সিন্ধু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 পরিবার সূত্রে জানা গিয়েছে, কোলহান সিঙ্কু ঘুমিয়ে ছিলেন। বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জ্যোতি, দুই বছরের সন্তান এবং অন্যান্য সদস্যরা। হঠাৎ এক আত্মীয় বাইরে থেকে ডাকলে সকলে উঠোনে বেরিয়ে আসেন। সেখানে আগে থেকেই জড়ো হয়েছিল একদল গ্রামবাসী। উপস্থিত লোকজন জ্যোতির বিরুদ্ধে ডাইনি অপবাদ তুলে চিৎকার শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।জ্যোতি পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি মেটানোর অনুরোধ জানালেও উত্তেজিত জনতা তা মানেনি বলে অভিযোগ। এরপর কোলহান, জ্যোতি ও তাঁদের শিশুর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে কোলহান থানার দিকে দৌড়ে যান। রাতে থানা বন্ধ থাকায় সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে না পেরে তিনি এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরদিন সকালে অভিযোগ দায়েরের পর তাঁকে কুমারডুঙ্গি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জ্যোতি ও শিশুর দগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। রাফায়েল মুর্মু জানিয়েছেন, কুসংস্কারের বশে জড়িত অন্যদেরও চিহ্নিত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত, একই পরিবারের প্রায় দশজন এই ঘটনায় যুক্ত থাকতে পারে। তদন্ত চলছে।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে