হাফিজ সাঈদের নির্দেশই দেশে নাশকতা চালাতে ঢুকছিল সাত বাংলাদেশি জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি: লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত বাংলাদেশি মডিউল দিল্লির স্পেশাল সেল পাকিস্তানি জঙ্গি সংগঠন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। তদন্তে উঠে এসেছে, বাংলাদেশে বসে এই মডিউলের মূল হ্যান্ডলার শাব্বির শাহ লস্করের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলছিল।

এই মামলায় এখন পর্যন্ত আটজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে এক ডজনেরও বেশি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে তদন্তকারী সংস্থাগুলি। ধৃতদের মধ্যে ছয়জনকে তামিলনাড়ু থেকে এবং দু’জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সবাইকে দিল্লিতে আনার প্রস্তুতি চলছে।

এর আগে নিরাপত্তা সংস্থাগুলি দিল্লির লাল কেল্লা সংলগ্ন এলাকায় সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। পাশাপাশি পাঞ্জাব ও কাশ্মীর থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনাও সামনে আসে। তদন্তকারী সূত্রের দাবি, শাবির আহমেদ লোন, যিনি শাব্বির শাহ নামেও পরিচিত, ২০০৭ সাল থেকেই লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাইদ এবং ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলচক্রী জাকিউর রহমান লাকভি-র সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন।

২০০৭ সালে দিল্লিতে শাব্বির শাহ গ্রেপ্তার হওয়ার সময় তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া নথি ও প্রমাণে এই যোগাযোগের বিষয়টি স্পষ্ট হয়েছিল বলে জানিয়েছে স্পেশাল সেল। পরে ২০১৭ সালে কারামুক্ত হওয়ার পর তিনি ভারত ছাড়েন এবং আত্মগোপনে চলে যান। তদন্তে আরও জানা গেছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার পরিকল্পনা করছিল। ভারতে হামলার জন্য শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলতে এই নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছিল।

আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর তদন্তকারী সংস্থাগুলি এই মডিউলের অভ্যন্তরীণ যোগাযোগ, অর্থের উৎস এবং বিদেশি যোগসূত্র খতিয়ে দেখতে শুরু করেছে। পুরনো নথি ও সন্দেহজনক যোগাযোগ বিশ্লেষণ করে পুরো জঙ্গি নেটওয়ার্ক উন্মোচনের চেষ্টা চলছে। তদন্ত এখনও চলমান রয়েছে।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক