স্বাধীন বাংলাদেশে গান শোনাতে গিয়েছিলেন লতা

একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে শুধু ত‍ৎকালীন ভারত সরকারই নয়, দাঁড়িয়েছিলেন ওপারের শিল্পী-সাহিত্যিকসহ বিশিষ্টজনেরাও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে শুধু ত‍ৎকালীন ভারত সরকারই নয়, দাঁড়িয়েছিলেন ওপারের শিল্পী-সাহিত্যিকসহ বিশিষ্টজনেরাও। কেউ এপার বাংলা থেকে যাওয়া লেখক-কবি-সঙ্গীতশিল্পীদের আশ্রয় দিয়েছিলেন, কেউ আবার লেখনির মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠেছিলেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। সে সময়ে মুক্তিযোদ্ধাদের সাহায্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে-অংশুমান রায়দের পাশাপাশি এগিয়ে এসেছিলেন ‘মরাঠা’ লতা মঙ্গেশকরও। শুধু তাই নয়, পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হওয়ার পরে স্বাধীন বাংলাদেশে গান শোনাতেও এসেছিলেন। রবিবার সকালে এসেছিল দুঃসংবাদ। লতা মঙ্গেশকর আর নেই। সেই দুঃসংবাদ প্রথমে বিশ্বাসই হয়নি অনেকের কাছে। তবে বাস্তব সত্যিকে তো সবসময়ে মেনে নিতে হয়।

লতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। জাতে মরাঠা হলেও পাক বাহিনীর শৃঙ্খল থেকে মুক্তির জন্য লড়া এপারের বাঙালিদের পাশে দাঁড়িয়েছিলেন কিংবদন্তী শিল্পী। এমনকী স্বাধীন বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করে এপারের মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফর নিয়ে টুইট করেছিলেন সঙ্গীত সম্রাজ্ঞী। প্রয়াত অভিনেতা সুনীল দত্তের অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে তাঁর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি লিখেছিলেন, ‘নমস্কার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হতেই আমি সুনীল দত্তের গ্রুপের সঙ্গে বাংলাদেশ গিয়ে অনেক কার্যক্রমে অংশ নিয়েছিলাম। সে সময়ে সেনাবাহিনীর উড়োজাহাজে করে সব জায়গায় গিয়েছিলাম।’

এই প্রজন্মের অনেকেরই জানা নেই, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার ও তাদের দোসররা কিভাবে স্বাধীনতাকামী বাঙালির উপরে নির্যাতন চালিয়েছিল, তা নিয়ে ১৯৭২ সালে ‘রক্তাক্ত বাংলা’ নামে এক ছবি নির্মাণ করেছিলেন পরিচালক মমতাজ আলি। ওই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন আর এক কিংবদন্তী সুরকার সলিল চৌধুরী। তাঁরই সুরে, ‘ও দাদাভাই’ গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর। গানটি সে সময়ে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

হাড়োয়ায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ যুবক

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কুরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান