কাঁথি হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ রোগীর, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি : পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালের ছাদ থেকে আচমকাই ঝাঁপ দিলেন রোগী। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। এই ঘটনার পরে রোগি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা গিয়েছে, হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন বছর পঞ্চাশের ওই ব্যক্তি। সোমবার আগামীকাল নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে হাসপাতালে ছাদে উঠে পড়েন। ছাদ থেকে আচমকাই নিচে ঝাঁপ দেন। প্রথমে তারের মধ্যে তার শরীর জড়িয়ে যায়। পরে সেখান থেকে মাটিতে পড়েন। গুরুতর আহত হন তিনি। ছাদ থেকে পড়ে যেতে দেখে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা। হাসপাতালে ঢাকা লোকজন ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। দ্রুত তাকে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রাণে রক্ষা করা গিয়েছে। কিন্তু রোগী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর। 

হাসপাতালে ভর্তি থাকার সময়ে কীভাবে একজন রোগি নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে ছাদে উঠতে পারেন। কীভাবে নজর এড়িয়ে এতবড় ঘটনা ঘটালেন, সবটা নিয়েই প্রশ্ন উঠছে। নার্স বা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা কি কেউ দেখতে পাননি? সকলের নজর এড়িয়ে কীভাবে এমনটা ঘটে গেল, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।

ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য হাসপাতালে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি গোটা ঘটনার তদন্ত করে দেখবে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ঘটনার সময় ঘটনাস্থলে হাসপাতালে কোন নিরাপত্তা রক্ষীকে দেখতে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আতঙ্কের মধ্যে রয়েছেন রোগীর আত্মীয়রাও। 

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’