মুসলিমদের সঙ্গে পাল্লা দিতে হিন্দুদের চার সন্তান নেওয়ার ফতোয়া বাবাজি ধীরেন্দ্র শাস্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েকদিন আগেই  হিন্দু জনসংখ্যা হ্রাস নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আর.এস.এস প্রধান মোহন ভগবত। তিনি বলেছিলেন হিন্দু ধর্ম রক্ষা করার জন্য  হিন্দু পরিবারগুলির কমপক্ষে তিনটি সন্তান নেওয়ার কথা বিবেচনা করা উচিত। তাঁর পরেই এবার এই একই জিনিস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী । মোহন ভাগবত হিন্দুদের তিনটি সন্তান নেওয়ার পরামর্শ দিলেও, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী হিন্দুদের চারটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর এই মন্তব্যে নতুন করে শুরু হয়েছে চর্চা। 

ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী হনুমান কথার অনুষ্ঠানে যোগ দিতে  তিন দিনের পুষ্কর সফরে  রয়েছেন।   হিন্দু জনসংখ্যা হ্রাস সম্পর্কে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন, “এটি একটি বিশ্বব্যাপী সমস্যা, এবং ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি সমস্যা। হিন্দুদের সংখ্যার হ্রাস  এবং ধর্মীয় সংখ্যালঘুদের উত্থান দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।”  সমাবেশে ভাষণ দিতে গিয়ে পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের জনসংখ্যা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন,  প্রতিটি হিন্দু পরিবারের কমপক্ষে চারটি সন্তান লালন-পালন করা উচিত। তিনি সতর্ক করে এটাও বলেন যে, হিন্দুরা এই কাজ না করলে জল, বন এবং ভূমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন যে, জনসংখ্যা বৃদ্ধি না হলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সাংস্কৃতিক পরিচয় হারাবে। 

ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর কথায়,  শিশুদের নামকরণ করা হবে “নাভেদ” এবং “জাভেদ”। সরকারের “দুই সন্তানের আদর্শ” নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যদি দুটি সন্তানকে আদর্শ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে কিছু লোকের ৩০টি সন্তান কেন? সকলেরই জনসংখ্যা বৃদ্ধি করা উচিত, তা না হলে একে একে মানুষ নির্মূল হয়ে যাবে এবং বাংলাদেশে যা ঘটছে তা ভারতেও ঘটবে।” হর কি পৌরিতে মুসলিম প্রবেশের উপর নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, “আমার উঠোনে তোমাদের কী কাজ? আমরা যখন কাবা ঘরে যাই না, তখন তোমরা বাবার কাছে কেন আসো?” তিনি হিন্দু সম্প্রদায়কে বেদ এবং যজ্ঞের ঐতিহ্যের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের আহ্বান জানান। প্রাচীনকালের কথা উল্লেখ করে তিনি বলেন যে গুরুকুল ব্যবস্থা মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রদান করত। তিনি বলেন,  “আগে, শিশুরা গণেশের জন্য ‘গ’ শিখত, কিন্তু ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রভাবের পর, শিশুরা  গাধা জন্য ‘গ’ শিখতে শুরু করে এবং মূল্যবোধ থেকে বঞ্চিত হয়ে পড়ে।” এখনেই শেষ নয় তিনি আরও বলেন তিনি যখন বিয়ে করবেন তখন তিনিও হিন্দু জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখবেন। 

 

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক