এক প্লেট ইডলি ৩১৫ টাকা! বিমানবন্দরের ক্যাফের বিল দেখে চক্ষু চড়কগাছ ক্রেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: খিদে নিবারণের জন্য পছন্দের ইডলি অর্ডার করেছিলেন এক বিমান যাত্রী। দুটি ইডলি খাওয়ার পর তৃপ্তির ঢেঁকুর তুলতে না তুলতেই হাতে এসে পৌঁছল বিল। আর ওই বিল দেখেই চক্ষু চড়কগাছ বেচারার। দুটি ইডলির দাম ৩১৫ টাকা! কি আর করা? ভদ্রলোকের মতো দাম মিটিয়ে দিলেন। কিন্তু সাধারণ যাত্রীদের সতর্ক করতে সমাজমাধ্যমে ওই আকাশছোঁয়া ইডলির বিল আপলোড করে দিয়েছেন। তাতেই পড়ে গিয়েছে শোরগোল। অনেক নেটা নাগরিকই কমেন্ট বক্সে লিখেছেন, ‘এ তো দিনেদুপুরে ডাকাতি।’ অভিযুক্ত ক্যাফে কর্তৃপক্ষ অবশ্য চাপে পড়ে মুখে কুলুপ এঁটেছেন।

সমাজমাধ্যম ‘রেডিট’-এ এক যাত্রী বেঙ্গালুরুর কেম্পাগৌড়া বিমানবন্দরে থাকা রামেশ্বরম ক্যাফের এক প্লেট ইডলির বিল আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে, দুটি ইডলির দাম ৩০০ টাকা আর রাজ্য ও কেন্দ্রীয সরকারের পণ্য পরিষেবা কর বাবদ নেওয়া হয়েছে আরও ১৫ টাকা। ওই যাত্রী জানিয়েছেন, বেঙ্গালুরুর অন্যত্র থাকা রামেশ্বরম ক্যাফেতে এক প্লেট ইডলি বিক্রি হয় মাত্র ৯০ টাকায়। তাহলে বিমানবন্দরে একই সংস্থা কিভাবে একই ইডলি বাবদ ৩০০ টাকা নিচ্ছে, সেই প্রশ্ন উঠেছে।

এক নেটা নাগরিক লিখেছেন, ‘মানুষ শখ করে বিমানবন্দরে খেতে যান না। প্রয়োজনেই আহার সারেন। তাহলে কেন সাধারণ যাত্রীদের পকেট এভাবে কাটা হচ্ছে?’ আর এক নেটা নাগরিক প্রশ্ন তুলেছেন, ‘এয়ারপোর্ট কর্তৃপক্ষ কি বিমানবন্দরে থাকা রেস্তোরাঁর খাবারের জিনিসের উপরে কোনও লাগাম টানার প্রয়োজন করছেন না? কতদিন তিন থেকে চার গুণ দামে খাবার কিনতে হবে সাধারণ যাত্রীদের?’ তবে কেউ-কেউ ক্যাফে কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়ে লিখেছেন, ‘বিমানবন্দরে দোকান চালানোর জন্য বাড়তি খরচ করতে হয় রেস্তোরাঁ মালিকদের। ফলে জিনিসের দাম তো বাড়বেই।’

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী