ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে ওঠার লড়াইয়ে টিকে থাকার ম্যাচে ওপেনার সাহিবজাদা ফারহান বাদে আর কোনও ব্যাটারই ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না। ফলে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানেই থমকে গেল পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডাউসন চার ওভারে ২৪ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।

ক্যান্ডির পাল্লিকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সালমান আঘা। তৃতীয ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার সাইম আয়ুব (৭)। তিন নম্বরে নামা পাক অধিনায়ক আঘা করেন মাত্র পাঁচ রান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সাহিবজাদা ও বাবর আজম সেই ধাক্কা খানিকটা সামাল দেন। জেমি ওভারটনের বলে বাবর ২৭ বলে ২৫ রান করে আউট হয়ে যাওয়ায় ৪৬ রানের পার্টনারশিপ ভেঙে যায়। পাঁচ নম্বরে নামা ফখর জামান হাত খুলে খেলার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে তিনি ফারহানের সঙ্গে জুটি বেঁধে ৪৯ রান যোগ করেন। একা কুম্ভ হয়ে লড়াই করা ফারহান ৪৫ বলে সাতটি চার ও দুই ছক্কার সাহায্যে ৬৩ রান করে আউট হন। পরের ওভারে সাজঘরের পথ ধরেন ফখরও (১৬ বলে ২৫)।

ষষ্ঠ উইকেটে শাদাব খান ও উসমান খান ইংলিশ বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। লিয়াম ডাউসনের বলে পাঁচ বলে আট করে ফেরেন উসমান। পরের বলে শূন্য রানে ফেরেন মোহাম্মদ নওয়াজ। পরের ওভারে শাহিন আফ্রিদিকে (২) ফেরান জোফ্রা আর্চার। শেষ বলে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন শাদাবও (১১ বলে ২৩)। সালমান মির্জা ২ রানে অপরাজিত থাকেন।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…