Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই বিয়ের জেরে সংসারে চরম অশান্তি, দ্বিতীয় স্ত্রী-সন্তানকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ ব্যক্তির

মর্মান্তিক ঘটনা! পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তি তাঁর দ্বিতীয় স্ত্রী ও তিনবছরের শিশু সন্তানকে নিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তি তাঁর দ্বিতীয় স্ত্রী ও তিনবছরের শিশু সন্তানকে নিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন। ঘটনায় তিনজনেই মারা গিয়েছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝাড়খণ্ডের পাকুড় জেলায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছেন। সূত্রের খবর, ঘটনার দিন ওই দিনই তিনজন নাগরনাভি এলাকায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

সেদিনই সন্ধ্যায় নগর নাভি স্টেশন দিয়ে যখন বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই তিনজন ট্রেনর সামনে ঝাঁপিয়ে পড়েন। আর তা দেখে প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। এরপর আরপিএফ এবং জিআরপি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয়দের মতে, নিহত ব্যক্তি পূর্বে বিবাহিত ছিলেন। সেই ঘরে তাঁর একটি সন্তানও ছিল। পরে তিনি তাঁর স্ত্রীর বোনকে বিয়ে করেন। জানা হচ্ছে, এই ত্রিকোণ সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। ব্যক্তির দ্বিতীয় স্ত্রীরও আগে অন্য কোথাও বিয়ে হয়েছিল। কিন্তু তিনি শ্বশুরবাড়িতে যেতে অরাজি ছিলেন। পর জামাইবাবুকে বিয়ে করেন।

এর ফলে প্রায়শই দ্বন্দ্ব লেগেই থাকত তাঁদের পরিবারে বলে স্থানীয় সূত্রের খবর।তবে তাঁদের আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ বলছে যে তারা মামলার সকল দিক তদন্ত করা হচ্ছে, যার মধ্যে পারিবারিক বিরোধ, মানসিক চাপ, অথবা অন্যান্য সম্ভাব্য কারণ থাকতে পারে। ঘটনার পর পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাঁদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তাঁদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। রেলওয়ে পুলিশও এই বিষয়ে নিজস্ব তদন্ত শুরু করেছে।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী