ওয়াশিংটনে ছুরিকাঘাতে মৃত ৪, পুলিশের গুলিতে নিহত হামলাকারীও

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াশিংটনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে টাকোমা শহরের উত্তর-পশ্চিমে ‘কি পেনিনসুলা’ এলাকার একটি আবাসিক বাড়ির সামনে এই হাড়হিম ঘটনা ঘটে। নিহত সন্দেহভাজন হামলাকারীর বয়স ৩২ বছর বলে জানিয়েছে পুলিশ।

পিয়ার্স কাউন্টি শেরিফ দপ্তরের বিবৃতি অনুযায়ী, হামলার সময় তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত আরেকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। সন্দেহভাজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুন: ছেলেধরা আতঙ্ক, মহিলার কাছ থেকে উদ্ধার ছুরি ও একাধিক আধার কার্ড!

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকাল ৮টা ৪১ মিনিটে একটি ‘নো-কন্ট্যাক্ট’ আদেশ লঙ্ঘনের অভিযোগ পেয়ে তারা ওই এলাকায় পৌঁছায়। অভিযুক্তের মা আদালতের মাধ্যমে এই সুরক্ষা আদেশ জারি করিয়েছিলেন, যাতে তার ছেলে তার সঙ্গে কোনও যোগাযোগ করতে না পারে। পুলিশ ওই আদেশের কাগজপত্র সরাসরি অভিযুক্তের হাতে তুলে দিতে গেলে পরিস্থিতি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত হঠাৎ উন্মত্ত হয়ে বাড়ির বাইরে ছুরি নিয়ে এলোপাতাড়ি আক্রমণ শুরু করেন। পুলিশ তাকে থামানোর চেষ্টা করলে তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়।

সংবাদ সংস্থা সূত্রে খবর, যে বাড়িটির সামনে ঘটনাটি ঘটে, সেটির মালিক অভিযুক্তের মা। আদালতে দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেছিলেন, তার ছেলে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, সম্পত্তি ভাঙচুর করেছে এবং এমনকি তার পোষা বিড়ালকেও আঘাত করেছে। এই সুরক্ষা আদেশ কার্যকর হওয়ার আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে যায়। পুলিশ এখনও নিহতদের ও হামলাকারীর নাম প্রকাশ করেনি। পুরো ঘটনার তদন্ত চলছে। এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্ক। পারিবারিক সহিংসতা, মানসিক অসুস্থতা ও মাদকাসক্তি মিলিয়ে কীভাবে এমন ভয়াবহ পরিণতি ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

IPL-এর মাঝেই বড় অঙ্কের পুরস্কার পেলেন ঈশান কিশন

হোটেলের মধ্যে রমরমিয়ে চলা মধুচক্রের পর্দা ফাঁস, আটক ৫

আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়

মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…

হান্টাভাইরাস মানুষের শরীরে কতদিন সক্রিয় থাকে, বড় তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও