আফগানিস্তানে ফের ভূমিকম্প, কেঁপে উঠল লাগোয়া পাকিস্তানও, কম্পনমাত্রা ৫.৬

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তানেও। রিখটার স্কেলে কম্পন মাত্রা ৫. ৬।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তানেও। রিখটার স্কেলে কম্পন মাত্রা ৫. ৬। জানা গিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৬ মাত্রার একটি স্বল্প মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের পাশাপাশি ইসলামাবাদ, সোয়াত, পেশোয়ার, চিত্রাল এবং পাকিস্তানের একাধিক শহরে কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (PMD) জানিয়েছে, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৬.৯৯° উত্তর অক্ষাংশ এবং ৭১.৪১° পূর্ব দ্রাঘিমাংশে হিন্দুকুশ অঞ্চলে। তবে ভূমিকম্প বড় কোনও আঘাত হানতে পারেনি। তবে কিছু অঞ্চলের ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বাসিন্দারা তীব্র কম্পনের কথা জানিয়েছেন। যার ফলে অনেকেই ভূমিকম্পের সময় বাড়িঘর এবং অফিস খালি করে খোলা জায়গায় ছুটে যান, নিরাপদ আশ্রয়ের খোঁজে। তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

গত মাসেও ইসলামাবাদ এবং আশেপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.১ ছিল এবং এর গভীরতা ১৫৯ কিলোমিটার ছিল। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, মালাকান্দ, মুজাফফরাবাদ, গিলগিট, স্কার্দু এবং অ্যাবোটাবাদের পাশাপাশি দেশের অন্যান্য অংশেও কম্পন অনুভূত হয়েছিল। আজাদ কাশ্মীর এবং ভারত-শাসিত কাশ্মীরেও কম্পনের খবর পাওয়া গিয়েছিল। গত শুক্রবার, (২০ ফেব্রুয়ারী), পূর্ব আফগানিস্তানে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এই ভূমিকম্প রাজধানী এবং আশেপাশের প্রদেশগুলিতেও আঘাত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত বা বড় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) উত্তর-পূর্বে।

কাবুল এবং নাঙ্গারহার প্রদেশের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী চিক। রাজধানীর পশ্চিমে অবস্থিত বামিয়ান এবং ওয়ারদাক প্রদেশের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন। গত বছর থেকে ধারাবাহিকভাবে আফগানিস্তানে ভূমিকম্প হচ্ছে। যদিও আফগানিস্তান ভূমিকম্প প্রবল অঞ্চল। বিশেষ করে, হিন্দুকুশ পর্বতমালার পাশে যেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলি মিলিত হচ্ছে। গতবছর অগস্টে পূর্ব আফগানিস্তানে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প পাহাড়ি গ্রামগুলিকে ধ্বংস করে দিয়েছিল। যার ফলে ২,২০০ জনেরও বেশি লোক মারা যান। সেপ্টেম্বরে উত্তর আফগানি স্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন মারা যান। এর আগে হেরাত (২০২৩) এবং নাঙ্গারহারে (২০২২) বড় ধরনের ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং শত শত লোকের মৃত্যু হয়েছিল। আফগানিস্তানে বারবার উচ্চ মৃত্যুর সংখ্যা দেশটির মৌলিক নির্মাণ পদ্ধতির কারণে ঘটে। গ্রামাঞ্চলে, ঘরবাড়ি সাধারণত কাদা দিয়ে তৈরি হয়, তাই মাঝারি ভূমিকম্পও সহ্য করার মতো শক্তি তাদের থাকে না।

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে টানাপোড়েন, চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো