‘বোমা’ মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, তড়িঘড়ি সরিয়ে নেওয়া হল প্রধানমন্ত্রীকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ-এর সরকারি বাসভবনে বোমা হামলার হুমকি ঘিরে চরম নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। হুমকির জেরে রাজধানী ক্যানবেরাতে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’ সাময়িকভাবে খালি করে দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় একটি ই-মেলের মাধ্যমে এই হুমকি আসে। ওই বার্তায় বলা হয়, বেইজিংয়ে নিষিদ্ধ একটি চীনা নৃত্য ও সঙ্গীত দলের অনুষ্ঠান বাতিল না করা হলে প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা বিস্ফোরণ ঘটানো হবে। মেলে বিশেষ করে শেন ইউন নামের ওই সাংস্কৃতিক গোষ্ঠীর আসন্ন অনুষ্ঠান বন্ধের দাবি জানানো হয়।

আরও পড়ুন: আফগানিস্তানে ফের ভূমিকম্প, কেঁপে উঠল লাগোয়া পাকিস্তানও, কম্পনমাত্রা ৫.৬

ঘটনার পরপরই অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার কিছু আগে সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবর পেয়ে তারা দ্রুত অভিযান শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রীকে কয়েক ঘণ্টার জন্য অন্যত্র রাখা হয়। দ্য লজ ও তার আশপাশের এলাকায় পূর্ণাঙ্গ তল্লাশি চালানো হলেও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই এবং তদন্ত চলছে। প্রধানমন্ত্রীর দফতরের এক মুখপাত্র বলেন, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ওপর সরকার পূর্ণ আস্থা রাখছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ।

উল্লেখ্য, দ্য লজ ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। গত বছরের নভেম্বরে এখানেই অ্যান্থনি আলবানিজের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও শীর্ষ নেতাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ