বিশ্বাসঘাতকতা! চিনের বায়ুসেনাকে গোপনে প্রশিক্ষণ দিয়ে গ্রেফতার প্রাক্তন মার্কিন সেনার পাইলট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহীর ক্ষমতার দিক থেকে এখনও বিশ্বের এক নম্বরে রয়েছে আমেরিকা। তাঁদের ক্ষমতা, যুদ্ধের সরঞ্জাম ও পদ্ধতি মাত দেয় শত্রুদের। আমেরিকার সেনার কাছ থেকে বহু দেশই প্রশিক্ষণ নেয়। তবে তার জন্য রয়েছে নির্দিষ্ট আইন। সেই নিয়ম ভেঙে  চিনের সামরিক পাইলটদের অবৈধভাবে প্রশিক্ষণ দেওয়ার এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে  মার্কিন বিমানবাহিনীর প্রাক্তন এলিট ফাইটার পাইলট জেরাল্ড ব্রাউনকে । 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ানা থেকে ৬৫ বছর বয়সী এই প্রাক্তন  মেজরকে আটক করা হয়, যিনি একসময় ‘রানার’ কল-সাইন (ছদ্মনামে) নামে পরিচিত ছিলেন। প্রাক্তন এই মার্কিন বায়ুসেনা কর্তা যুদ্ধবিমানের পাইলট ছিলেন। তিনি একসময় আমেরিকার সবচেয়ে উন্নত স্টিলথ বিমানগুলির মধ্যে একটিতে উড়তেন এবং সকলকে নির্দেশ দিতেন। মার্কিন বিমান বাহিনীর প্রাক্তন মেজর এবং F-35 লাইটনিং II-এর প্রশিক্ষক পাইলট ছিলেন।তাঁর বিরুদ্ধে উঠেছে চিনা সামরিক বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ। মার্কিন কর্তৃপক্ষ  জেরাল্ড ব্রাউনকে এই বেআইনি কাজের জন্য শনাক্ত করেছে। 

আরও পড়ুন: খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৩৪ জঙ্গিকে খতম করল পাক সেনা

ব্রাউন মার্কিন বিমানবাহিনীতে দীর্ঘ ২৪ বছর ধরে কাজ করেছেন। তিনি কেবল যুদ্ধ  পরিচালনা করেননি বরং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্পর্শকাতর ইউনিটগুলোর কমান্ডিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি এফ-৩৫ এবং এ-১০ যুদ্ধবিমানের প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন।  ২০২৩ সালের ডিসেম্বরে তিনি  চিনে পাড়ি দেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরু পর্যন্ত সেখানে থেকে চিনা পাইলটদের কৌশলগত প্রশিক্ষণ দেন। এই চুক্তির পেছনে স্টিফেন সু বিন নামে এক চিনা নাগরিকের হাত রয়েছে বলে জানা গিয়েছে।  যিনি এর আগে মার্কিন সামরিক তথ্য চুরির অভিযোগে সাজা পেয়েছিলেন। 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের