মাদক মামলায় হুমায়ুন কবীরের জামাইকে তলব লালগোলা থানায়

Share:

নিজস্ব প্রতিনিধি, লালগোলা : মাদক মামলায় এবার তলব করা হয়েছে হুমায়ুন কবীরের জামাইকে। আগামী ২৮ ফেব্রুয়ারি হুমায়ুন কবীরের জামাইকে তলব করা হয়েছে লালগোলা থানায়। হুমায়ুন কবীরের জামাই রাইয়ান আলিকে হাজিরা দিতে বলা হয়েছে। হেরোইন পাচারের মামলা তাঁকে তলব করা হয়েছে। 

সম্প্রতি হেরোইন পাচারের মামলা রুজু হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি। পুলিশ সূত্রে খবর, মাদক কারবারিদের সঙ্গে আর্থিক লেনদেন সরাসরি যোগ মিলেছে। সেই সূত্রেই হুমায়ূন কবীরের জামাইকে ডেকে পাঠানো হয়েছে। লালগোলা থানায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য বেলা ১১টা নাগাদ তাঁকে তলব করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের একটি মামলায় হুমায়ুন কবীরের জামাই, মেয়ে ও জামাইয়ের বাবার ১৫টির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবার অন্য একটি মামলায় তাঁকে তলব করা হয়েছে।

ভোটের ময়দানে এবার অনেকটাই শিরোনামে রয়েছেন হুমায়ুন কবীর। নতুন দল গঠন থেকে শুরু করে জোট-সমীকরণ—রাজনৈতিক সরগরমের মাঝেই বিপাকে পড়েছে হুমায়ুনের মেয়ের শ্বশুরবাড়ি। বহুদিনের পুরনো মাদক মামলায় ওই পরিবারের ১৫টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। জানা গিয়েছে, হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরবাড়ি বিপাকের মধ্যে রয়েছে। ওই পরিবারের বিরুদ্ধে রয়েছে পুরনো একাধিক এনডিপিএস (NDPS) মামলা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁরা মাদক কারবারির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেহাত করা হবে না।

নির্বাচনের সময় বিষয়টি  গুরুত্বপূর্ণ। চূড়ান্ত ভোটমুখী বাংলায় রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে। তার আগে মাদক কারবারি নিয়ে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক