কলকাতা শহর জুড়ে ১০৯ টি পয়েন্টে নাকা চেকিং, পথে পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে কলকাতা শহর জুড়ে ব্যাপকভাবে নাকা চেকিং শুরু হয়। কলকাতা পুলিশ এলাকার ১০টি ডিভিশনের ১০৯ টি পয়েন্টে এই নাকা চেকিং পর্ব শুরু হয়। ধর্মতলা সহ একাধিক নাকা চেকিং পয়েন্টে সরজমিনে পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার(CP Supratim Sarkar)। গত কয়েকদিন ধরে কখনো আদালত কখনো পোস্ট অফিস কখনো বা পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের মেল আসতে শুরু করেছে। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তাই তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ।

কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোন নির্দিষ্ট দিনে নয় সারপ্রাইজ ভিজিট এর মত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিনিয়র অফিসারদের নিয়ে এই নাকা চেকিং পর্ব চলবে লাগাতার। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওসি সহ সিনিয়র অফিসাররা সবাই এই নাকা চেকিং -এ রাজপথে নামবে। সাধারণ মানুষকে পুলিশের ভরসা দিতেই এবং পুলিশের তৎপরতা জোরদার করতে যখন তখন নির্দিষ্ট নাকা চেকিং(Naka Checking) রুটিনের বাইরে গিয়ে এই ধরনের তল্লাশি পর্ব চালানো হবে গুরুত্বপূর্ণ একাধিক রাস্তায় যে কোন সময়।

গাড়ি থামিয়ে চেকিং এবং কাগজপত্র বিশেষত মোটরসাইকেল চালকদের মন্তব্য অবস্থায় আছেন কিনা সেই পরীক্ষা করা হবে এই নাকা চেকিং পয়েন্টগুলিতে। হুমকি মেলে কোথাও কোনো সূত্র এখনো মেলেনি। তবে আদালতে যে হুমকি মেল এসেছিল সেই ব্যাপারে এস টি এফ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। হেয়ার স্ট্রিট থানায়(Hare Street P.S.) নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ কমিশনারের দাবি কলকাতা পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে। পুলিশের তৎপরতা জোরদার রাখতে এবং সাধারণ মানুষের কাছে পুলিশ সম্পর্কে আশা ভরসা বাড়াতেই বিভিন্ন সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহু পুলিশ একসঙ্গে জড়ো হয়ে এই নাকা চেকিং পর্ব চালাবে।

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর