দিল্লি আবগারি কেলেঙ্কারির মামলায় বেকসুর খালাস কেজরিওয়াল-শিসোদিয়া, ক্লিনচিট দিল্লি আদালতের

আবগারি মামলায় অবশেষে বেকসুর খালাস পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ শিসোদিয়া। তাঁদের ক্লিনচিট দিল দিল্লি আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবগারি মামলায় অবশেষে বেকসুর খালাস পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। তাঁদের ক্লিনচিট দিল দিল্লি আদালত। আজ, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই রায় দিয়েছে। সুতরাং আদালতে বড় স্বস্তি পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ শিসোদিয়া। উভয়কেই আদালত ক্লিনচিট দিয়েছে। পাশাপাশি আদালত আরও বলেছে, মদ কেলেঙ্কারির মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত প্রমাণ নেই। এই সব দাবিগুলি তখন গ্রহণযোগ্য হবে, যখন যথেষ্ট প্রমাণ থাকবে। কিন্তু এই মামলায় তদন্তকারী সংস্থা উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি। তবে দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় প্রথমে আবগারি বিভাগের প্রাক্তন কমিশনার কুলদীপ সিংহকে মুক্তি দেওয়া হয়েছিল।

এরপর মনীশ শিসোদিয়াকে স্বস্তি দেওয়া হয়েছিল এবং শেষে অরবিন্দ কেজরিওয়ালকে খালাস করা হল। এদিন এই মামলায় আদালতের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট হয়ে যায় যে, আবগারি মামলায় তাঁদের বিরুদ্ধে দায়ের করা চার্জশিটে অসংখ্য ত্রুটি রয়েছে। এমনকি বেশ কিছু বিষয় এতটাই জটিল ছিল যে, তা সমাধান করা যায়নি। সেই কারণেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। তবে আদালতের রায়ের বিরোধিতা করে তদন্তকারী সংস্থা জানিয়েছে, তাঁরা আদালতের এই আদেশে সন্তুষ্ট নয়। পরবর্তীতে হাইকোর্টে চ্যালেঞ্জ জানাবে। রায়ের বিস্তারিত খতিয়ে দেখার পরে উচ্চ আদালতে আপিল করা হবে। তবে আবগারি মামলায় মুক্তির বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ শিসোদিয়ার কাছ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এই মামলাটি ২০২২-২৩ সালের দিল্লি আবগারি নীতির সঙ্গে যুক্ত। এর ভিত্তিতে, প্রথমে সিবিআই একটি মামলা দায়ের করেছিল এবং পরে ইডিও অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছিল। আর এই মামলায় আম আদমি পার্টির বেশ কয়েকজন নেতা জড়িয়ে পড়েছিল এবং তাঁদের জেলেও পাঠানো হয়েছিল। যাঁদের মধ্যে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ শিসোদিয়া। কিন্তু তাঁদের জামিনের আবেদন বেশ কয়েকবার খারিজ করা হয়, পরে অবশ্য জামিনও পেয়েছিলেন তাঁরা। কিন্তু শুক্রবার, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁদের সম্পূর্ণ মুক্তি দিল। সিবিআই চার্জশিট অনুযায়ী, প্রাথমিকভাবে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ শিসোদিয়ার বিরুদ্ধে কোনও মামলা নেই। তাই চার্জশিটকে দুর্বল দেখিয়ে আদালত তাঁদের স্বস্তি দিয়েছে। আদালত আরও জানিয়েছে যে, যখন কোনও সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি বা কোনও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়, তখন তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ থাকতে হবে। কেবল অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করা যাবে না। সেই কারণেই আদালত তাঁদের স্বস্তি দিল। তবে আদালতের এই সিদ্ধান্তকে অরবিন্দ কেজরিওয়াল, মনীশ শিসোদিয়া এবং আম আদমি পার্টির জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এর আগেও বেশ কয়েকজন নেতা এই মামলায় জামিন পেয়েছে।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক