‘আমি দুর্নীতিগ্রস্ত নই’, আবগারি কেলেঙ্কারি মামলায় খালাস পেয়েই কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল

তবে আবগারি কেলেঙ্কারি মামলায় বেকসুর খালাস হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় বেকসুর খালাস করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ শিসোদিয়াকে। ২০২২-২০২৩ সাল থেকে চলা মামলায় অবশেষে স্বস্তি পেলেন আম আদমি পার্টির সুপ্রিমো এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তাঁদের জেলে পর্যন্তও পাঠিয়েছিল। এবং কয়েক মাস জেল খাটার পর জামিনে মুক্তি পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার চার্জশিটে যথেষ্ট প্রমাণের অভাবে আজ দিল্লির আদালত অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ শিসোদিয়া কে মুক্তি দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, যখন কোনও সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি বা কোনও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়, তখন তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ থাকতে হবে। কেবল অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করা যাবে না। সেই কারণেই আদালত তাঁদের স্বস্তি দিল। আদালত সিবিআই এবং ইডির দেওয়া তথ্য দুর্বল বলে অভিহিত করেছে। তবে আবগারি কেলেঙ্কারি মামলায় বেকসুর খালাস হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিন রায় ঘোষণার পর তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা। তিনি দুর্নীতিগ্রস্থ নন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম আদমি পার্টিকে ধ্বংস করার জন্য বড় রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরও বলেন, আবগারি মামলায় আম আদমি পার্টির পাঁচজন বিশিষ্ট নেতাকে জেলে পাঠানো হয়েছিল। এমনকি তাঁকেও বাড়ি থেকে তুলে জেলে পাঠানো হয়েছিল, যা ভারতের ইতিহাসে আগে কখনও হয়নি। কেননা সেই সময়ে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁকে ছয় মাস জেলে রাখা হয়েছিল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকেও প্রায় দুই বছর জেল খাটতে হয়েছিল। পুরো বিষয়টিই পরিকল্পতি ষড়যন্ত্রের অংশ এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার। কেননা গ্রেফতারের সময়ে টিভি চ্যানেলগুলি তাঁকে বারবার দুর্নীতিগ্রস্ত হিসেবে চিত্রিত করেছিল।

আরও পড়ুনঃ দিল্লি আবগারি কেলেঙ্কারির মামলায় বেকসুর খালাস কেজরিওয়াল-শিসোদিয়া, ক্লিনচিট দিল্লি আদালতের

এরপর প্রধানমন্ত্রীকে তোপ দেগে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘ক্ষমতা ভোগের জন্য দেশ এবং সংবিধানের সঙ্গে আপস করা উচিত নয়। যদি আপনি ক্ষমতা চান, তাহলে ভাল কাজের মাধ্যমে তা অর্জন করুন। দেশের মুদ্রাস্ফীতি, বেকারত্ব, রাস্তাঘাটের বেহাল দশা এবং দূষণের মতো গুরুতর সমস্যাগুলির সমাধান করুন।’ তিনি আরও বলেন, বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা এবং তাঁদের জেলে পাঠানো একটি দেশের প্রধানমন্ত্রীর জন্য শোভনীয় নয়। জনগণের সমস্যার সমাধান হলেই দেশ এগিয়ে যাবে। এটি তাঁর সত্যের জয়। প্রসঙ্গত, আজ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর সহযোগী তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়াকে বেকসুর খালাস করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, সুনির্দিষ্ট এবং পর্যাপ্ত প্রমাণ নেই, তাই তাঁদের বিরুদ্ধে অভিযোগ বিশ্বাস করা যাবে না। এই মামলায়, আদালত প্রথমে প্রাক্তন আবগারি কমিশনার কুলদীপ সিংহকে খালাস করেছিল। এরপর মনীশ শিসোদিয়া এবং অবশেষে অরবিন্দ কেজরিওয়ালকে খালাস করল।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক