‘আমাকে কেন বিয়ে দিচ্ছ না?’ দাবি করতেই ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা ‘গুণধর’ বাবার

'আমাকে কেন বিয়ে দিচ্ছ না?' দাবি করতেই ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা 'গুণধর' বাবার নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! 'বিয়ে কেন দিচ্ছ না বাবা?'

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমাকে কেন বিয়ে দিচ্ছ না?’ দাবি করতেই ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা ‘গুণধর’ বাবার নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! ‘বিয়ে কেন দিচ্ছ না বাবা?’ ছেলের এমন দাবি শুনে রেগে গিয়ে ছেলেকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করল ‘গুণধর’ বাবা। কী অবাক হচ্ছেন তো? হ্যাঁ, সম্প্রতি এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে গুজরাতের মহিসাগর জেলার সান্তরামপুর তালুকের নরসিংহপুর গ্রামে। যে ঘটনায় গোটা গ্রামকে অবাক করেছে। বাবা-পুত্রের পারিবারিক কলহ শেষ পর্যন্ত মৃত্যুর আকার নিল। যে ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নির্দিষ্ট বয়সে সকলেই মনের মানুষের সঙ্গে থাকতে চান। প্রকৃতির এটাই নিয়ম।
যদিও বর্তমানে বিয়ে নিয়ে অনেকেই মাথা ঘামান না। তাই এখন বিয়ের থেকে বিচ্ছেদের সংখ্যা বেড়ে গিয়েছে। যাই হোক, মামলার বিবরণ অনুসারে, গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে। মৃতার কাকা মোহনভাই জানিয়েছেন, ওইদিন তাঁর ভাই রমেশের বাড়িতে ব্যাপক পারবারিক অশান্তি হয়েছিল। রমেশের ছেলে প্রকাশ বিয়ে নিয়ে ঝামেলা শুরু করেছিলেন। তিনি তাঁর বাবার কাছে দাবি করেছিলেন যেন, তাঁকে শীঘ্রই বিয়ে করিয়ে দেয় তাঁর বাবা। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে তুমুল তর্ক শুরু হয়। প্রকাশ রমেশকে জিজ্ঞাসা করেছিল, ‘তুমি আমাকে বিয়ে দাও না কেন?’ কথোপকথন ধীরে ধীরে তীব্র তর্ক-বিতর্কে রূপ নেয়। যার ফলে রমেশের রাগ তীব্র আকার নেয় এবং তিনি কাছের একটি লাঠি তুলে প্রকাশের মাথায় জোরে আঘাত করেন। আঘাতটি এতটাই তীব্র ছিল যে প্রকাশ ঘটনাস্থলেই পড়ে যান।
তাৎক্ষণিকভাবে তাঁকে সাঁতরামপুরের সরকারি হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে গোধরা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। গোধরাতেও তাঁর অবস্থার উন্নতি না হলে, ডাক্তাররা তাঁকে ভদোদরার এসএসজি হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু শেষ রক্ষা হলনা। প্রায় আট দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সেখানে প্রকাশ মারা যান। যুবকের মৃত্যুর খবরে পরিবার এবং গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর, মৃতের কাকা মোহনভাই তাঁর নিজের ভাই রমেশভাইয়ের বিরুদ্ধে সাঁতরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা দায়ের করে এবং অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের