ইন্দোরে কিন্নরকন্ঠীর স্মৃতিতে সঙ্গীত অ্যাকাডেমি, ঘোষণা মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান ঘোষণা করেন লতা মঙ্গেশকরের জন্মস্থান ইন্দোরে প্রতিষ্ঠা করা হবে তাঁর নামে একটি সঙ্গীত অ্যাকাডেমি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানিয়ে সোমবার, ৭ ফেব্রুয়ারি ভোপালে বৃক্ষ রোপণ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। এছাড়াও তিনি ঘোষণা করেন লতা মঙ্গেশকরের জন্মস্থান ইন্দোরে প্রতিষ্ঠা করা হবে তাঁর নামে একটি সঙ্গীত অ্যাকাডেমি। তৈরি করা হবে একটি সংগ্রহশালা, সেখানে থাকবে তাঁর একটি মূর্তিও। তাঁর জন্মবার্ষিকীতে প্রতি বছর সেই অ্যাকাডেমিতে দেওয়া হবে লতা মঙ্গেশকর পুরস্কার।

ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মিউজিয়ামে  কিন্নরকন্ঠীর গানের ৭ হাজার ৬০০টি দুর্লভ গ্রামোফোন রেকর্ড সংরক্ষিত রয়েছে। ২০০৮ সালে এই মিউজিয়াম তৈরি হয়েছিল তাঁকে সম্মান জানাতে। লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ২০০৮ সালে পিগদম্বর এলাকায় ১৬০০ বর্গফুট জমিতে তৈরি হয়েছিল এই মিউজিয়াম যা তৈরি করেছিলেন সুমন চৌরাসিয়া। 

সংবাদমাধ্যমকে সুমন চৌরাসিয়া জানিয়েছেন, ১৯৬৫ সাল থেকে তিনি লতার গানের গ্রামোফোন রেকর্ড সংগ্রহ করতে শুরু করেছেন। সেই সংগ্রহের সংখ্যা এখন ৭ হাজার ৬০০। তিনি আরও জানিয়েছেন, সরস্বতী পুজোর একদিন পরেই লতা দিদির প্রয়াণ হল। ২০১৯ সালে তাঁর সঙ্গে আমারদেখা হয়েছিল। করোনার কারণে আর তাঁর সঙ্গে দেখা হয়নি। রবিবার কিন্নরকন্ঠীর মৃত্যুর পর শোকপ্রকাশ করেছেন তিনি। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন