হোলিতে কী খাবেন, কী এড়াবেন? রইল খাবারের তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হোলি মানেই রঙের উচ্ছ্বাস, আনন্দ আর পাতে ভরপুর লোভনীয় খাবার। গুজিয়া, মালপুয়া, কচুরি, দই বড়া থেকে ঠান্ডাই-সব মিলিয়ে উৎসবের টেবিল হয়ে ওঠে জমজমাট। তবে অতিরিক্ত তেল-ঝাল ও মিষ্টি খাবার হজমের সমস্যা, অম্বল কিংবা অবসাদ ডেকে আনতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, সামান্য পরিকল্পনা আর সচেতনতা থাকলে অপরাধবোেধ ছাড়াই উপভোেগ করা যায় হোলির স্বাদ।

হোলির আগে শরীর যেভাবে  ঠিক রাখবেন 

উৎসবের আগে হালকা ও আঁশযুক্ত খাবার খেলে হজমশক্তি ভালো থাকে এবং শরীর প্রস্তুত হয় ভারী খাবারের জন্য। বেশি করে ফল, সবজি ও গোটা শস্য খান।ভাজা ও অতিরিক্ত কাল খাবার এড়িয়ে চলুন।মিষ্টি ও চিনি কমান।দই বা প্রোবায়োটিক পানীয় রাখুন খাদ্যতালিকায়। দিনের শুরু করুন হালকা প্রাতঃরাশ দিয়ে-চিঁড়ে-পোহার মতো খাবার বা দই-চিঁড়ে ভালো বিকল্প। প্রচুর জল পান করুন । অতিরিক্ত মিষ্টি ও ভাঙ এড়িয়ে চলুন।রঙ লেগে থাকা হাত দিয়ে খাবার না খেয়ে চামচ ব্যবহার করুন

এছাড়াও 

বেক করা গুজিয়া (ময়দার বদলে আটা)

ব্রাউন ব্রেড দই বড়া

রাগি মালপুয়া

কম ফ্যাটের দুধ ও মধু দিয়ে ঠান্ডাই

ফল মেশানো রায়তা

বেক করা কচুরি

হোলির পর যত্ন নিন

•উৎসবের পর শরীরকে বিশ্রাম ও পুষ্টি দেওয়া জরুরি।

•পর্যাপ্ত ঘুমান

•প্রোটিন ও আঁশসমৃদ্ধ সুষম খাবার খান

•এক-দু’দিন তেল-ঝাল এড়িয়ে চলুন

•শসা-পুদিনা জল পান করুন

•হালকা হাঁটা বা ব্যায়াম করুন

হোলি আনন্দের উৎসব। সচেতন খাদ্যাভ্যাস আর সামান্য পরিকল্পনাই পারে আপনার উৎসবকে করে তুলতে রঙিন, প্রাণবন্ত এবং স্বাস্থ্যকর।

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে