পাল্টা হামলা শুরু, ইজরায়েলের দিকে ৭০টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরায়েলের ভয়াবহ যুদ্ধ। তেহেরানে ইজরায়েল হামলা চালানোর পরেই এবার প্রতিশোধ নিতে পাল্টা জবাব দেওয়া শুরু করল ইরান। সূত্রের খবর  ইরান ইজরায়েলে ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইজরায়েলি সেনাবাহিনী আইডিএফ, জানিয়েছে যে ইরান থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে এবং দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। 

 শনিবার সকালে তেহরানসহ একাধিক শহরে ইজরায়েল ও  আমেরিকা যৌথভাবে হামলা শুরু করেছে। তারপরেই  ইজরায়েলে পাল্টা হামলা শুরু  করল ইরান। একদিকে পাকিস্তান-আফগানিস্তান ও অন্য দিকে ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছে।  গোটা বিশ্ব ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় কাঁপছে।  মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মার্কিন আক্রমণ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারর মধ্যে   হামলাটি চালানো হয়েছে।  সূত্রের খবর, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় ইজরায়েল ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে। ডাউনটাউন পাস্তুর স্ট্রিট এলাকা থেকে ঘন ধোঁয়া উঠে আসতে দেখা যায়। তেহরানের বিভিন্ন স্থানে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। 

আরও পড়ুন: শুধু ইরান নয়, দক্ষিণ লেবাননেও ভয়াবহ বিমান হামলা ইজরায়েলের

ইরানে হামলা চালানোর পরেই ইজরায়েলের সেনাবাহিনী দেশজুড়ে সতর্কবার্তা জারি করে।  সাইরেন  বাজাতে শুরু করে যাতে সাধারণ মানুষ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকে।  ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,  “ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নি ক্ষেপের সম্ভাবনার জন্য জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা। জনসাধারণকে নিরাপদ স্থানের কাছাকাছি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।”  ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দেশজুড়ে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার সময় সতর্ক করে দিয়ে বলেছেন যে, ইজরায়েলের সাধারব জনবসতি পূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি রয়েছে।  ইজরায়েলি সেনাবাহিনীও ঘোষণা করেছে যে সারা দেশে স্কুল-কলেজ বন্ধ থাকবে, জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং জনগণকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত সুরক্ষার জন্য ইজরায়েল তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। বিমান সংস্থাগুলিকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে।  

অন্যদিকে, ইরানের জলসীমায় মার্কিন রণতরীর উপস্থিতি ও সামরিক মহড়া ঘিরে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যেকোনও সময় সংঘাতে রূপ নিতে পারে। এই উত্তেজনার মধ্যেই জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসে তেহরান, তবে তিন দফা বৈঠকেও মেলেনি চূড়ান্ত সমাধান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি আশাবাদী হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইজরায়েলকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। গত বছরের সংঘাত ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মার্কিন হামলার স্মৃতি এখনও তাজা, ফলে পরিস্থিতি ফের অস্থির।

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের