ইরানের হামলায় অশান্ত মধ্যপ্রাচ্য, দুবাইয়ে আটকে ইংল্যান্ড লায়ন্সের ক্রিকেটাররা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। দেশের সর্বোচ্চ নেতা খামেনেইকে হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। শনিবার আমেরিকা ওই ইসরাইল যৌথভাবে ইরানের ওপর আক্রমণ শুরু করে। আর তারপর থেকেই পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। আবুধাবি, কাতার, দুবাই সহ একাধিক জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ইরান।   হামলার কারণে দুবাইয়ে আটকা পড়েছে ইংল্যান্ড লায়েন্সের ক্রিকেটাররা। এই যুদ্ধের আবহে বন্ধ করে দেওয়া হয়েছে, একাধিক দেশে আকাশসীমা। যার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাতায়াতে তৈরি হয়েছে ব্যাপক সমস্যা।

আমেরিকার উপর হামলা করতে না পারলেও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। দুবাইয়ের বিমানবন্দরে মিসাইল হানা চালিয়েছে ইরান।  হামলা চালানো হয়েছে দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে ।  মধ্যপ্রাচ্যে যুদ্ধের  আবুধাবিতে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের ৫০ ওভারের দ্বিতীয় ম্যাচটি বাতিলের কথা ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই টিমের সদস্যরাই দুবাইয়ে আটকে পড়েছেন। একটি বিবৃতিতে জানানো হয়েছেএই তথ্য। 

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা ইরানের, জাহাজে রয়েছেন ১৫ ভারতীয় নাবিক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ইংল্যান্ড লায়ন্স টিম দুবাইতে আটকা পড়ার পর, ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো সাহায্যের জন্য জরুরি আবেদন করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের নেতৃত্বে লায়ন্সের কোচিং ভূমিকায় আবুধাবি সফরকারী বেয়ারস্টো রবিবার সকালে এই অঞ্চল জুড়ে উত্তেজনা তীব্র হওয়ার  সঙ্গে সঙ্গেই এই আবেদন করেছেন। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কাইর স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহির ব্রিটিশ দূতাবাসকে ট্যাগ করে সরকারের কাছে সর্বোচ্চ পর্যায়ে তার আবেদন জানান। তিনি লিখেছেন, “দুবাইতে যদি কারও কাছে কোনও তথ্য থাকে, তাহলে দয়া করে যোগাযোগ করুন। নিরাপদে থাকুন।”

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে