আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বসিরহাট দক্ষিণের ভোটারদের বার বার আনুগত্য বদল চিন্তায় রেখেছে সব দলকে

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনা জেলার আধা-শহরকেন্দ্রিক বিধানসভা কেন্দ্র বসিরহাট দক্ষিণ ২০২৬ সালের নির্বাচনের আগে এক অনিশ্চিত কিন্তু উত্তেজনাপূর্ণ রাজনৈতিক ছবির সামনে দাঁড়িয়ে। এই কেন্দ্রটি বসিরহাট লোকসভা আসনের অন্তর্গত এবং ২০১১ সালে পুনর্বিন্যাসের মাধ্যমে গঠিত হয়। বসিরহাট পুরসভা, বসিরহাট-১ ব্লক ও টাকি পুরসভা নিয়ে গঠিত হওয়ায় এই কেন্দ্রের চরিত্র গ্রাম-শহরের মিশ্রণে তৈরি। ভৌগোলিকভাবে বসিরহাট দক্ষিণ গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল। ইছামতী নদী-র তীরে অবস্থিত বসিরহাট শহর বাংলাদেশের সীমান্ত ঘেঁষা বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র। নদীকেন্দ্রিক কৃষি, ইটভাটা, মৎস্য ও ছোট ব্যবসা এখানকার অর্থনীতির মূল ভরসা।

রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখা যায়, বসিরহাট দক্ষিণের ভোটাররা বার বার রাজনৈতিক আনুগত্য বদল করেছেন। ২০১১ সালে সিপিআই(এম) প্রার্থী নারায়ণ মুখোপাধ্যায় এখানে জয়ী হন। তাঁর মৃত্যুর পর ২০১৪ সালের উপনির্বাচনে চমক দেয় বিজেপি। রাজ্য বিজেপির বর্তমান মুখিয়া শমীক ভট্টাচার্য অল্প ব্যবধানে জয়ী হন। তবে ২০১৬ সালে ফের ঘুরে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী তথা ফুটবলার দীপেন্দু বিশ্বাস বড় ব্যবধানে বিজেপিকে হারান। ২০২১ সালে তৃণমূল প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় আবারও জয়ী হয়ে দলের শক্ত অবস্থান নিশ্চিত করেন।

লোকসভা নির্বাচনের ফলাফলও ভোটারদের দোলাচলের প্রমাণের সাক্ষী। ২০১৪ সালে বিজেপি বড় লিড পেলেও ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনে আসনটিতে এগিয়ে ছিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। যদিও ব্যবধান খুব বেশি ছিল না। এই কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় ২.৮ লক্ষ। মুসলিম ভোটার প্রায় ৪১ শতাংশ এবং তফসিলি জাতিভুক্ত ভোটার প্রায় ১৭.৫ শতাংশ, ফলে সংখ্যালঘু ও সামাজিক সমীকরণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর ও গ্রামের ভোটার সংখ্যাও প্রায় সমান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণে তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপি শক্ত চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত। বাম-কংগ্রেসের সামান্য পুনরুত্থান হলে লড়াই চতুর্মুখী হয়ে উঠতে পারে। ফলে এই কেন্দ্রটি যে হাড্ডাহাড্ডি ও কৌতূহলোদ্দীপক লড়াই দেখতে চলেছে, তা বলাই যায়।

এক নজরে ২০২১ সালের বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলাফল

          নাম                                         দল                                ভোট সংখ্যা

ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়                          তৃণমূল কংগ্রেস                    ১১৫৮৭৩

তারক নাথ ঘোষ                                      বিজেপি                                ৯১৪০৫

অমিত মজুমদার                                       কংগ্রেস                                 ২৩০৮৯

 

Published by:

Share Link:

More Releted News:

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ