১ এপ্রিল থেকে এইচডিএফসি ব্যাংকের নতুন নিয়ম, UPI- তে টাকা তুলতে এবার লাগবে চার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কগুলির অন্যতম HDFC Bank। । আগামী ১ এপ্রিল থেকে ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে নগদ তোলার ক্ষেত্রে আর আলাদা করে সম্পূর্ণ বিনামূল্যে সুবিধা মিলবে না। নির্দিষ্ট সীমা পেরোলেই গুনতে হবে অতিরিক্ত চার্জ।

কী বদল হচ্ছে?

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ইউপিআই-এর মাধ্যমে এটিএম থেকে নগদ উত্তোলন করলে সেই লেনদেন মাসিক বিনামূল্যের এটিএম ট্রানজ্যাকশনের সীমার মধ্যেই ধরা হবে। অর্থাৎ আগে ইউপিআই লেনদেনে যে আলাদা করে কোনও চার্জ ধরা হত না, এবার তা আর প্রযোজ্য থাকছে না। মাসিক নির্ধারিত ফ্রি ট্রানজ্যাকশন শেষ হয়ে গেলে পরবর্তী প্রতিটি উত্তোলনের জন্য চার্জ কাটা হবে।

কতটি ফ্রি লেনদেন পাবেন?

এইচডিএফসি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা নিজস্ব এটিএম থেকে মাসে ৫টি বিনামূল্যের নগদ উত্তোলন করতে পারবেন। অন্য ব্যাঙ্কের গ্রাহকরা মাসে ৩টি বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন। কলকাতার বাইরে অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরা মাসে ৫টি ফ্রি লেনদেন করতে পারবেন। এই সীমা অতিক্রম করলেই প্রযোজ্য হবে নির্ধারিত চার্জ।

কত টাকা চার্জ দিতে হবে?
১ এপ্রিল থেকে মাসিক ফ্রি সীমা পেরিয়ে গেলে এটিএম থেকে প্রতি নগদ উত্তোলনের জন্য ২৩ টাকা + প্রযোজ্য কর কাটা হবে।আপাতত এই নিয়ম এইচডিএফসি ব্যাংকের এটিএমেই কার্যকর হবে।

বিদেশে এটিএম ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট চার্জ ধার্য রয়েছে-
অ-পরিচালিত (Non-managed) বিভাগের জন্য:
ব্যালেন্স চেক: ২৫ টাকা + কর
নগদ উত্তোলন: ১২৫ টাকা+ কর

অতিরিক্ত ৩.৫% ক্রস-কারেন্সি মার্কআপ

পরিচালিত (Managed) বিভাগের জন্য:
নগদ উত্তোলন: ১১০ টাকা কর। ৩.৫% ক্রস-কারেন্সি
মার্কআপ
ব্যালেন্স অনুসন্ধান: ১৫ টাকা+ কর

কারা পাবেন সীমাহীন ফ্রি লেনদেন?
কিছু নির্দিষ্ট কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহকরা এইচডিএফসি ব্যাংকের এটিএমে সীমাহীন বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে-

Biz Litet, Biz Prot, Biz Ultrat, Biz Elitet, Flexi, Plus, Active, Ascent, Max Advantage, Max, Professional, Ecom, Apex, Ultima, Merchant Advantage Plus Current Account, Merchant Advantage Current Account, Supreme Current Account, Startup Current Account, SmartUpMax, SmartUp Growth এবং Giga Current Account!

এই সমস্ত অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা প্রযোজ্য নয় এবং তারা আনলিমিটেড এটিএম লেনদেন করতে পারবেন।

কী মনে রাখবেন?
ইউপিআই ব্যবহার করে এটিএমে টাকা তোলার সুবিধা থাকলেও এখন থেকে তা মাসিক ফ্রি লিমিটের মধ্যেই গণ্য হবে। তাই খরচের পরিকল্পনা করার সময় এই নতুন নিয়ম মাথায় রাখা জরুরি। সামান্য অসতর্কতাই বাড়তি চার্জের কারণ হতে পারে।

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের