‘‌আর কত মানুষের জীবন চান?‌’‌ মৃত্যুমিছিল নিয়ে জ্ঞানেশ কুমারকে তোপ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি একা লড়াই করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটার তালিকায় নাম না থাকায় আত্মহত্যা করতে শুরু করেছেন বাংলার ভোটাররা। আর তা নিয়ে আজ, বুধবার এক্স হ্যান্ডেলে কড়া বার্তা পোস্ট করল তৃণমূল কংগ্রেস। আর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে।

এদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার আত্মহত্যার তথ্য সামনে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেল পোস্টে লেখা হয়েছে, ‘‌বিজেপি এবং নির্বাচন কমিশন—রক্তপিপাসুরা আরও একটি নিরীহ জীবন কেড়ে নিল! এক মর্মান্তিক শিহরিত ঘটনা, মালদহের শীতলপুর গ্রামের ৪৩ বছরের এক গৃহবধূ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন এবং নির্বাচন কমিশনের প্রকাশিত তথাকথিত ‘‌চূড়ান্ত’‌ ভোটার তালিকায় তাঁর নাম ‘‌আন্ডার অ্যাডজুডিকেশন’‌ হিসেবে চিহ্নিত হওয়ার পর তিনি এই নির্মম পথ বেছে নিয়েছেন।’‌

 

অন্যদিকে আতঙ্কেই আত্মঘাতী! এমন ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ায়। মৃত রফিক আলি গাজি (৪১)। বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে এই ব্যক্তির দেহ। পরিবার সূত্রে খবর, এসআইআরের নোটিস আসার পর থেকে আতঙ্কে ছিলেন রফিক আলি। এরপর সমস্ত নথি জমা দিয়েছিলেন। ২৮ ফেব্রুয়ারি যে তালিকা বের হয় সেখানে দেখা যায়, রফিক আলির নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। আর তারপর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এরপর আসে মালদহের ঘটনাও। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘‌রাষ্ট্রহীন হওয়ার ভয়ে ব্যথিত ওই দুর্বল বধূ ভেঙে পড়েন এবং চরম পদক্ষেপ নিলেন।’‌

এছাড়া নির্বাচন কমিশন যে মোদি–শাহের পুতুল হিসাবে কাজ করছে এই অভিযোগ বারবার তুলেছেন তৃণমূলের নেতা–মন্ত্রীরা। এবার বিষয়টি নিয়ে সোচ্চার হল ঘাসফুল শিবির। আজ এক্স হ্যান্ডেল পোস্টে লেখা হয়, ‘‌মোদি–শাহ এবং জ্ঞানেশ কুমারের মতো পুতুলদের নেতৃত্বে তোমাদের পুতুল নির্বাচন কমিশন, এটাই কি তোমাদের ‘‌গণতন্ত্র’‌? তোমরা ভোটার তালিকায় কারচুপি করো, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করো এবং শুধু হিসাব মেলানোর জন্য তাদেরকে হতাশার দিকে ঠেলে দাও? আর কত প্রাণ চাও? বাংলা তার মাটিতে ঝরে পড়া প্রতিটি রক্তের ফোঁটা মনে রাখবে।’‌

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়