গোলাপ দিবসে জানুন কোন রঙের গোলাপের কী মর্মার্থ

পছন্দের মানুষকে অনেকদিন ধরে চেষ্টা করেও যদি মনের কথা বলে উঠতে না পারেন তাহলে এই সপ্তাহেই বলে দিন। তবে হ্যাঁ তার আগে আজ রোজ ডে-তে জেনে নিন কোন রঙের গোলাপের মর্মার্থ কী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভালোবাসার সপ্তাহ অর্থাৎ ভ্যালেন্টাইন উইক। নিজের মনের মানুষকে গোলাপ, চকোলেট, টেডি নানা উপহারে ভরিয়ে দেওয়ার সঠিক সময় হল এই ভালবাসার সপ্তাহ। শুধু তাই নয় পছন্দের মানুষকে অনেকদিন ধরে চেষ্টা করেও যদি মনের কথা বলে উঠতে না পারেন তাহলে এই সপ্তাহেই বলে দিন। তবে হ্যাঁ তার আগে আজ রোজ ডে-তে জেনে নিন কোন রঙের গোলাপের মর্মার্থ কী?

লাল গোলাপঃ ভালোবাসা শুরু থেকে সঙ্গী বা সঙ্গীনীর মান ভোলানো সবেতেই লাল গোলাপ এক অব্যর্থ ওষুধ। লাল গোলাপ ভালোবাসার প্রতীক হিসাবে গণ্য করা হয়। তাই ভালোবাসার মানুষকে লাল গোলাপ দিয়ে ভালোবাসায় ভরিয়ে রাখুন এই ভ্যালেন্টাইন উইকে। 

গোলাপী গোলাপঃ মূলত কাউকে ধন্যবাদ জানানোর জন্য গোলাপী গোলাপ। এই রঙের গোলাপ কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করে। এছাড়াও কাউকে ধন্যবাদ জানানোর হলে তাঁকেও আপনি এই রঙের গোলাপ দিতে পারেন।

হলুদ গোলাপঃ এই রঙের গোলাপ মূলত বন্ধুত্ব ও স্বাধীনতার বার্তা বহন করে।  কাছের বন্ধুকে যদি বিশেষ কোনও কারণে গোলাপ দিতে চান তাহলে হলুদ রঙের গোলাপ উপহার দিন।

সাদা গোলাপঃ সাদা গোলাপের একটি বিশেষ দিক রয়েছে। লাল গোলাপের মতই এই রঙের গোলাপও কিন্তু ভীষণ অর্থবহ। লং ডিসটেন্স রিলেশনশিপে যারা আছেন তাঁরা সঙ্গী বা সঙ্গীকে বহুদিন পর যখন দেখেন তখন এই সাদা গোলাপ যদি দেন তাহলে তার মর্মার্থ এই যে আপনি সেই মানুষটিকে ভীষণ মিস করেন। এছাড়াও পবিত্র, সত্যতা ও শোক জ্ঞাপনে সাদা গোলাপ ভীষণরকম অর্থবহ।  

কমলা গোলাপঃ ভালোবাসার মানুষকে লাল ছাড়া আর যে রঙের গোলাপটি আপনি দিতে পারেন তা হল কমলা রংয়ের গোলাপ। সম্পর্ককে আরও গভীর করতে আর সম্পর্ককে মজবুত করার উৎসাহ পার্টনারকে দিতে এই গোলাপ বিনিময় করতে পারেন। 

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী