খামেনেইয়ের মতো হত্যা করা হবে ইরানের নতুন শীর্ষ নেতাকে, কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপর আমেরিকা ও ইজরায়েল মিলে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) অতর্কিত হামলা শুরু করেছিল। প্রথম দিনের হামলাতেই মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডারের। তারপর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। এর মধ্যেই খামেইনি সম্ভাব্য উত্তরসূরিদেরকে নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনে করিয়ে দিলেন যদি খামেনেইয়ের উত্তরউত্তরসূরিরা তাঁর মতই হয় তাহলে তাঁদের পরিণতি খামেইনির মতোই হবে।

মার্কিন সামরিক শক্তির কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “বিশ্বে আমাদের সামরিক বাহিনীর মতো এখন পর্যন্ত শক্তিশালী আর কেউ নেই। আমরা এখন খুবই শক্ত অবস্থানে আছি।” ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানে নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায়, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন : আমেরিকা-ইজরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,০৪৫ 

শনিবারের হামলায় খামেইনি নিহত হওয়ার পর তার ছেলে  মুজতবা খামেনেইকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে  মানা হয়েছে বলে খবর। ট্রাম্প তাঁকেই উদ্দেশ্যে করে এই বার্তা দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। বুঝিয়ে দিতে চেয়েছেন মুজতবা যদি তাঁর বাবার মতই স্বৈরাচারী হন তাহলে তাঁরও পরিণতি তাঁর বাবার মতো একই হবে । এই হুমকি শুধু ট্রাম্প দেননি। হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইজরায়েলের পক্ষ থেকেও। বুধবার সমাজমাধ্যমে করা এক পোস্টে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্‌জ বলেন, “ইরানের সন্ত্রাসবাদী শাসনব্যবস্থা যাঁকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বসাবে, ইজরায়েল তাঁকে খতম করবে।” তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভের দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের