সাতদিন পরেই বিয়ে, বাহারিনে আটকে হবু বর, দুশ্চিন্তায় দুই পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার ডোমজুড়ের একটি পরিবারে এখন আনন্দের বদলে দুশ্চিন্তার ছায়া। ছেলের বিয়ে ঠিক হয়েছে আগামী ৯ মার্চ। দুই পক্ষের আত্মীয়স্বজনদের নিমন্ত্রণপত্রও ইতিমধ্যেই বিলি হয়ে গেছে। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু সমস্যার জায়গা একটাই, যে ছেলেকে ঘিরে বিয়ের সমস্ত আয়োজন, সেই বরই এখন বিদেশে আটকে। নির্ধারিত সময়ের আগে তিনি আদৌ দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

পশ্চিম এশিয়ায় ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে গোটা অঞ্চলে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সেই প্রভাব পড়েছে বাহারিনেও। সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুদ্ধের আবহে নিরাপত্তাজনিত কারণে বাহরিনে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল। ফলে বহু বিদেশি নাগরিকের মতোই আটকে পড়েছেন ভারতের কয়েকজন বাসিন্দাও।

আরও পড়ুন: পরকীয়ার জেরে পানিহাটিতে যুবককে প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ, রণক্ষেত্র এলাকা

তাদের মধ্যেই রয়েছেন হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত নারনা গ্রামের বাসিন্দা সুরজিৎ মণ্ডল। বয়স ২৭ বছর। তিনি বাহারিনের হিড শহরে একটি প্রতিষ্ঠানে সোনার পালিশের কাজ করেন। কর্মসূত্রে প্রায় পাঁচ বছর ধরে সেখানেই থাকছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে সুরজিতের বিয়ের কথা পাকা হয়। সেই অনুযায়ী ৯ মার্চ বিয়ের দিনও নির্ধারিত হয়। পরিকল্পনা অনুযায়ী গত ১ মার্চ তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সব বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এখন তাঁর ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

বাহারিনে বারবার ক্ষেপণাস্ত্র হামলার খবর আসায় সুরজিতের নিরাপত্তা নিয়েও উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। একদিকে বিয়ের আয়োজন প্রায় শেষ, অন্যদিকে ছেলের নিরাপত্তা সব মিলিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে গোটা পরিবার। এখন সকলেরই একটাই প্রার্থনা, যেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় এবং নির্ধারিত সময়ের আগেই সুরজিৎ নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়