পরকীয়ার জেরে পানিহাটিতে যুবককে প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ, রণক্ষেত্র এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: পরকীয়া সম্পর্কের জেরে পরপর ধারালো অস্ত্রের কোপ যুবককে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। জানা গিয়েছে, ভিনরাজ্যের এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যদিকে থানায় আত্মসমর্পণ করেছেন অভিযুক্তের স্ত্রী।

স্থানীয় সূত্রে খবর, পানিহাটির পশ্চিমপল্লী এলাকায় বাসিন্দা মেঘনাথ শীলের স্ত্রীর সঙ্গে বিহারের বাসিন্দা মুকেশ সাউয়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল বলে অভিযোগ। বুধবার রাতে মুকেশ মদ্যপ অবস্থায় মেঘনাথের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। সেই সময় উত্তেজনার বশে মেঘনাথ শীল ধারাল অস্ত্র দিয়ে মুকেশের উপর হামলা চালান বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মুকেশকে উদ্ধার করে পুলিশ বলরাম হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মেঘনাথ শীলকে গ্রেফতার করে।

আরও পড়ুন: মিছিল ও আইএসএল ম্যাচের জেরে নাজেহাল হতে পারে কলকাতা, ভোগান্তি এড়াতে দেখুন রুট ম্যাপ

এদিকে, সম্প্রতি আরেকটি চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে ছত্তিশগড় থেকে। অভিযোগ, প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত ছেলে। এই বিষয়টি নিয়ে বাবার সঙ্গে তার প্রায়ই অশান্তি লেগে থাকত। শেষ পর্যন্ত সেই অশান্তিই রূপ নেয় ভয়ঙ্কর পরিণতিতে। মদ্যপানের প্রতিবাদ করায় বাবাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি আঘাত করে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, খুনের পর বাবার মৃতদেহ বাড়ির জলের ট্যাঙ্কে লুকিয়ে রেখে বাইরে গিয়ে বিরিয়ানি খেয়ে আসে অভিযুক্ত। এরপর রাতে বাড়ি ফিরে নিশ্চিন্তে ঘুমিয়েও পড়ে সে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল