৩৯ বছর বাদে ওয়াংখেড়ে কি ভারতের জন্য হয়ে উঠবে ‘বদলাপুর’ ?

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক ঘণ্টা পরেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে  ভারত এবং ইংল্যান্ড। দুই দলই ফাইনালে ওঠার জন্য নিজেদের সবটা দিয়েই চেষ্টা করবে। তবে  ঐতিহাসিকভাবে, এই ভেন্যুটি ভারতীয় দলের জন্য বিশেষ অনুকূল নয়। কারণ তথ্য বলছে ওয়াংখেড়ে ভারতের জয়ের রেকর্ড খুবই কম।   যদিও বর্তমান ফর্ম   টিম ইন্ডিয়ার পক্ষে তবে বদলাবে কি ভাগ্য? তা নিয়ে শুরু হয়েছে চর্চা। 

ওয়াংখেড়েতে বিশ্বকাপের নকআউট ম্যাচগুলোর স্মৃতি ভারতের জন্য খুব একটা  মধুর নয়। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া, ভারত এই মাঠে তাদের তিনটি আইসিসি নকআউট ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে।  যার মধ্যে মধ্যে রয়েছে ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, যখন ইংল্যান্ড ভারতকে পরাজিত করেছিল। সেই ম্যাচে গ্রাহাম গুচ ১১৫ রান করেছিলেন, যার ফলে ইংল্যান্ড ২৫৪ রান করতে সক্ষম হয়েছিল। জবাবে, ভারত ৪৫.৩ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে যায়। মহম্মদ আজহারউদ্দিন ৬৪ রান করেন। তবে  মজার বিষয় হল ১৯৮৭  মতো একই মাঠে নকআউটে    ভারতকে একই প্রতিপক্ষের মুখোমুখি হবে।  তাই  ভারত ৩৯ বছর পর সেই ফলাফল পরিবর্তন করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।  ঠিক এই কারণেই অনেকেই এই নিয়ে চর্চা শুরু হয়েছেন মুম্বইয়ের এই মাঠে ভারতের জন্য কি হয়ে উঠবে বদলাপুর। 

আরও পড়ুন: চারহাত এক হল অর্জুন-সানিয়ার, সচিন-পুত্রের রাজকীয় বিয়ের আসরে চমক দিলেন অভিষেক-ঐশ্বর্য

চলতি বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতকে কিছু ক্ষেত্রে দুর্বল মনে হয়েছে।  সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল এবং হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড দল কিছু ম্যাচে এমন খেলেছেন যা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই  এই ম্যাচটি অপরাজেয় দলের সঙ্গে খেলার থেকেও সেমিফাইনালের চাপের মধ্যে কে ভালো পারফর্ম করবে সেটাই হবে গুরুত্বপূর্ণ বিষয়। জানিয়ে রাখা ভালোো, টিম ইন্ডিয়া এখনও টুর্নামেন্টের ফেভারিট হলেও প্রত্যাশিত স্তরে গিয়ে পারফর্ম করতে পারেনি। দলের মধ্যে কিছু সমস্যা ধারাবাহিকভাবে দেখা দিয়েছে। অভিষেক শর্মার ব্যাটিং ফর্ম ওঠানামা করছে, অন্যদিকে বরুণ চক্রবর্তীর বোলিংও ধারাবাহিকভাবে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক সূর্যকুমার যাদবও  তাঁর ছন্দ হারিয়ে ফেলেছেন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল ফিল্ডিং। পুরো টুর্নামেন্ট জুড়ে, ভারতীয় দল অনেক সহজ ক্যাচ ফেলেছে, যা বেশ কয়েকটি ম্যাচে চাপ বাড়িয়েছিল। সব মিলিয়ে ওয়াংখেড়ে মাঠে যদি ভারতের ভাগ্য ৩৯ বছর পর একান্তই বদলাতে হয় তাহলে ছোট ছোট ভুলগুলি শুধরে মাঠে নামতে হবে। 

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের