জয়ের লক্ষ্য নিয়ে শুক্রে ওড়িশার বিরুদ্ধে নামছে সবুজ মেরুন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুক্রবার বিকেল ৫টায় ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে স্পষ্ট এগিয়ে মোহনবাগান। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে মোহনবাগান জিতেছে ৬ বার, ওড়িশা জিতেছে মাত্র ১টি ম্যাচ এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে।

মোহনবাগানের প্রধান কোচ সার্জিও লোবেরা ম্যাচের আগে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, “ম্যাচটাকে সহজ ভাবলে জেতা সম্ভব নয়। প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে। কাগজে-কলমে আমরা হয়তো এগিয়ে, কিন্তু মাঠে তার প্রমাণ দিতে হবে। মনোযোগে ঘাটতি থাকলে সমস্যায় পড়তে হবে।”

আরও পড়ুন: বেথেলের লড়াই বিফলে, রান বন্যার ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে সূর্যরা

লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগান এই ম্যাচ জিতে টানা চতুর্থ জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে ওড়িশা এফসি শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতে চাইছে। চলতি মরশুমে ওড়িশা এফসি তাদের অভিযান শুরু করেছে পরপর দুটি ড্র দিয়ে। শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ১-১ ফল করে তারা। ওই ম্যাচে দলের অধিনায়ক কার্লোস ডেলগাডো ৬৮ মিনিটে হেডে গোল করে দলকে পয়েন্ট এনে দেন। বর্তমানে ওড়িশা এফসি দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে।

ওড়িশা এফসির প্রধান কোচ টি জি পুরুষোত্তমন বলেন, “আমাদের দল ধীরে ধীরে উন্নতি করছে। তবে শুধু রক্ষণ ভালো হলেই হবে না, আক্রমণভাগেও আরও কার্যকর হতে হবে। শেষ তৃতীয়াংশে আরও সিদ্ধান্তমূলক হতে হবে। আমি সবসময় দলের আক্রমণ, রক্ষণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিকেই নজর দিই। আমরা যেন নিজেদের সেরাটা দিতে পারি, সেটাই চাই।” দলের ডিফেন্ডার থোইবা সিং মইরাংথেমও কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন। তার মতে, “এটা খুব কঠিন ম্যাচ হবে। আমাদের মিডফিল্ড ও ডিফেন্সের বড় পরীক্ষা হবে। তবে আমরা প্রস্তুত। প্রত্যেক ফুটবলারই এমন বড় ম্যাচে খেলতে চায়।”

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর