বেথেলের লড়াই বিফলে, রান বন্যার ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিল সূর্যবাহিনী।  ভারতের দেওয়া  ২৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে চালিয়ে খেলতে গিয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তবে মাঝে আবারও ছন্দে ফিরেছিলেন ইংরেজ ব্যাটাররা। বেথেল প্রাণপণ লড়াই করেছিলেন। শতরান করেও ইংল্যান্ডকে ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলেন।  ৭ রানে জিতেছে ভারত। আগামী রবিবার আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।  

ওয়াংখেড়ে ৩৯ বছর পর কি ভারতের জন্য হয়ে উঠবে ‘বদলাপুর’ ? এই প্রশ্ন ছিল সেমিফাইনালের শুরু থেকেই। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে এবার আর টিম ইন্ডিয়াকে নিরাশ করেনি মুম্বইয়ের  ওয়াংখেড়ে স্টেডিয়াম।   বৃহস্পতিবার খেলতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিল সল্টকে (৫) আউট করেন হার্দিক। তাঁর বলে বড় শট মারতে গিয়ে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে  ফেরেন ইংরেজ ওপেনার।  জসপ্রীত বুমরাহের প্রথম বলে ৭ রানের মাথায় আউট হন ব্রুক। এবারেও দুর্দান্ত ক্যাচ ধরেন ভারতে সহ অধিনায়ক অক্ষর। পাওয়া প্লে-তে  ৩৮ রানে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট  পড়ে। তার পরেই চালিয়ে খেলতে শুরু করে ইংরেজ ব্যাটাররা। বরুণ চক্রবর্তীর বলে পর পর তিনটি ছয় মারার পরেই জয় বাটলারকে  ২৫ রানে আউট করেন। ব্যান্টনকে আউট করেন অক্ষর প্যাটেল । তবে টি২০-তে আইসিসি ক্রমতালিকায় এক নম্বর বোলার বরুণ আজ ২ ওভারে ৩৭ রান দিয়েছেন। তাঁর বলে হাত খুলে  মেরেছেন বেথেল ও ব্যান্টন।  অর্শদীপের বলে আউট হন  জ্যাকস। হার্দিকের বলে ১৮ রান করে আউট হন স্যাম। দুবের বলে রান আউট হন বেথেল। ৪৮ বলে ১০৫ রান করেন বেথেল। 

ইডেন গার্ডেন্সে তাঁর চওড়া ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (৫ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালেও ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালালেন সঞ্জু স্যামসন। তাঁর এবং তিলক বর্মার ব্যাটিং তাণ্ডবের জেরেই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে টিম ইন্ডিয়া।

টস জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে শুরু করেন ইডেন ম্যাচের নায়ক সঞ্জু স্যামসন। কিন্তু দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। অফ স্পিনার উইল জ্যাকসের বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ের ভুলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অভিষেক শর্মা (৭ বলে ৯)। বড় আসরে ফের ব্যর্থ হলেন বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটার। তৃতীয় ওভারে জোফ্রা আর্চারের বলে উঁচু ড্রাইভ মারতে গিয়েছিলেন সঞ্জু। সহজ ক্যাচ ফেলে দেন ব্রুক। জীবন পান ভারতের ওপেনার। তার পরেই রণমূর্তি ধারণ করেন তিনি। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন ঈশান কিশন-ও। প্রথম পাওয়ার প্লে-তে ভারতের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬৭ রান। ইংলিশ বোলারদের ধরে বেধড়ক ঠ্যাঙানি দিতে থাকেন সঞ্জু। মাত্র ২৬ বলে সাতটি চার ও তিন ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে পঞ্চম অর্ধশতরান তুলে নেন। দশম ওভারে আদিল রশিদের বলে তুলে খেলতে গিয়ে জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ঈশান কিশন। আউটের আগে ১৮ বলে ৩৯ করেন তিনি। ভেঙে যায় ৯৭ রানের জুটি। ১০ ওভারে ভারতের রান দাঁড়ায় ২ উইকেটে ১১৯।

আরও পড়ুন: সঞ্জু-তিলকের তাণ্ডব, ইংল্যান্ডকে ২৫৪ রানের লক্ষ্য দিল সূর্যবাহিনী

এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে সঞ্জু ও শিবম দুবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এক সময়ে মনে হচ্ছিল নিশ্চিত শতরান পাবেন সঞ্জু। ঠিক তখনই বিপত্তি। অফস্পিনার উইল জ্যাকসের বাইরের বলে বড় শট মারতে গিয়ে ৪২ বলে ৮৯ রান করে আউট হন সঞ্জু। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চার ও সাতটি বিশাল ছক্কায়। অভিষেক শর্মার মতোই এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৬তম ওভারে আদিল রশিদের বলে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে সুইপ মারতে গিয়ে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৭ বলে ১১ রান করেন সূর্য। ১৭তম ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত।

১৮তম ওভারে হার্দিকের ভুলে রান আউট হয়ে যান শিবম। বল সরাসরি ফিল্ডারের হাতে গিয়েছিল। হার্দিক প্রথমে কয়েক পা এগোন। তা দেখে শিবমও বেশ খানিকটা এগিয়ে যান। তার পর শিবমকে ফেরত পাঠান হার্দিক। তবে শিবম ক্রিজে ফেরার আগেই উইকেটে বল মেরে দেন ব্রুক। ২৫ বলে ৪৩ রান করে আউট হন শিবম। সাত নম্বরে নামা তিলক বর্মা সাত বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। শেষ ওভারের পঞ্চম বলে ঝুঁকি নিয়ে দু’রান নিতে গিয়ে রান আউট হয়ে যান হার্দিক পাণ্ড্য। আউট হওয়ার আগে তিনি ১২ বলে ২৭ রান করেন। ২০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৭ উইকেটে ২৫৩। অক্ষর পটেল ২ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ৪০ রানে এবং আদিল রশিদ ৪১ রানে দুটি করে উইকেট নেন।

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

Asian Games 2026: শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হরমনপ্রীতের  

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো