“অপয়া” হোটেলে আর নয়! হোটেল বদলে কি ভাগ্য বদল টিম ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩ সালের বিভীষিকা এখনো তাড়া দিয়ে বেড়াচ্ছে টিম ইন্ডিয়া ও ক্রিকেট ভক্তদের। ফের সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বজয়ের জন্য নামবে টিম ইন্ডিয়া। তার আগে ‘ফাঁড়া’ কাটাতে অভিনব পদক্ষেপ গৌতম গম্ভীরদের। জানা গিয়েছে, ফাইনালের আগে হোটেলই বদলে ফেলছে ভারতীয় দল। 

২৮ মাস পর আবারও টিম ইন্ডিয়া উঠেছে বিশ্বকাপের ফাইনালে, এ বার টি টোয়েন্টি ফরম্যাটে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এমনিতে আহমেদাবাদের স্টেডিয়াম কুখ্যাত হয়ে গিয়েছে ‘অপয়া’ বলে। সূর্যকুমার যাদবরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে স্টেডিয়ামেরও ‘বদনাম’ ঘুচবে। দল ও ম্যাচের ধরণ অনেকটাই বদল হয়েছে। এবার মানসিক ক্ষত এখনও দগদগে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের মূল অভিযোগ ছিল ব্যাটিং বা বোলিং নয়, বরং নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ। সেই পিচ রাতারাতি পরিবর্তন করা হয়েছিল। তবে ইন্ডিয়া ও নিউজিল্যান্ড রবিবারের মহারণ জোরদার হবে বলেই মনে করছে ক্রিকেট ভক্তরা।

আরও পড়ুন: ভারতীয় টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে বদলানো হচ্ছে আহমেদাবাদের পিচ

তবে তার আগে কোনও ‘ঝুঁকি’ নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ২০২৩ সালের সেই ম্যাচ, পিচে কোনও ঘাস ছিল না এবং সম্পূর্ণ শুষ্ক ছিল। ভারতীয় ব্যাটাররা হোঁচট খায়, বোলাররা শুরুতেই কিছু সুযোগ তৈরি করলেও ট্র্যাভিস হেডের অসাধারণ ইনিংস এবং শিশিরের কারণে ভেজা পিচ অস্ট্রেলিয়ার সুবিধা নিশ্চিত করেছিল। হটাৎ করে পিচ বদল সকলেই রেগে যায়। প্রশ্ন উঠতে শুরু করে ইন্ডিয়া যখন জিতছিল তাহলে পিচ বদলের প্রয়োজন কেন হলো। সুপার এইট এর সময় কলকাতায় সেই পয়া হোটেলের ওপরেই ভরসা রাখে গৌতম গম্ভীরের দল। সেখান থেকেই সেমি ফাইনালে ওঠে ইন্ডিয়া। 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের